সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় জোয়ার ও অতিবর্ষণে বিদ্যালয় ব্যাহত পাঠদান
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় জোয়ার ও অতিবর্ষণে বিদ্যালয় ব্যাহত পাঠদান

মো: মনির আকন, মঠবাড়িয়া  : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত বেশ কয়েকদিন ধরে বর্ষণ সাথে বঙ্গোপসাগরে নি¤œচাপের প্রভাবে অতি জোয়ারে উপকূলের শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। শুক্রবার (১৯ আগস্ট) সরেজমিনে দেখাযায় অব্যাহত বর্ষণে উপজেলার দাউদখালী নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টি জলমগ্ন হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি করেছে। বিদ্যালয়ের মাঠঘাট শুধু নয় জলের প্লাবন ঢুকে পড়েছে শ্রেণি কক্ষেও। ফলে গত কয়েকদিন ধরে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা স্কুলে এসে জলমগ্ন শ্রেণি কক্ষে বসতে না পেরে জলকাঁদা ভেঙে বাড়ি ফিরে গেছে।

ওই বিদ্যালয়ের ভূক্তভোগী দশম শ্রেনীর শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন, এক কিলোমিটার দূর থেকে বেহাল সড়কের জলকাঁদা ভেঙ্গে স্কুলে গিয়ে দেখি স্কুলের মাঠ ডুবে গেছে। শ্রেণি কক্ষে ঢুকে দেখি শ্রেণি কক্ষ জল কাঁদায় পরিপূর্ণ। এমন অবস্থায় ক্লাস না করেই নৌকায় চড়ে বাড়ি ফিরেছি। আমাদের নতুন স্কুল ভবন নির্মাণ জরুরী।

নবম শ্রেণির শিক্ষার্থী শুভ চন্দ্র শীল বলেন, আমাদের স্কুলটি এমনিতেই জ্বরাজীর্ণ টিনশেড ভবন। অতি জোয়ার ও অতিবর্ষণে বিদ্যালয়ের মাঠঘাট ডুবে যায়। তখন শ্রেণিকক্ষও জলমগ্ন হয়ে পড়ে। এমন অবস্থায় আমাদের পাঠদান ব্যাহত হয়। নতুন পাকা স্কুল ভবন নির্মাণের দাবি জানাই।

বিদ্যালয় সূত্রে জানাগেছে , দুই একর ৫৪ শতাংশ জমি জুড়ে ১৯৯০ সালে স্থানীয় শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত প্রয়াত পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৯৭ সালে বিদ্যালয়টি এমপিওভূক্ত হয়। টিনশেড ভবনে ৮টি শ্রেণি কক্ষে তিন শতাধিক শিক্ষার্থীর নিয়মিত পাঠদান চলছে। বিদ্যালয়টি নিচু জমিতে হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুম এলেই শিক্ষক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়। বিদ্যালয় দ্বিতীয় দফায় বিধ্বস্ত। কিন্তু ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সংস্কারে কোনও বরাদ্দ দেওয়া হয়নি। এমন অবস্থায় ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে বিদ্যালয়টি বিধ্বস্ত হয়। পরে ২০২০ সালের আম্ফানের ঝড়ে গাছ উপড়ে পড়ায় শিক্ষক ও স্থানীয় গ্রামবাসি মিলে বিদ্যালয়টি স্ংস্কার করে পাঠদান চালু রাখেন।

বর্তমানে জ্বরাজীর্ণ বিদ্যালয়টি অতি জোয়ারের প্লাবন ও অবিরাম বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে। বিদ্যালয়ের সম্মূখ মাঠ মাটি ভরাট না থাকায় পানি শ্রেণি কক্ষে ঢুকে পড়েছে। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। এমনকি বিদ্যালয়ে আসা যাওয়ার রাস্তাটি গত দুই বছর ধরে ঠিকাদার মাটি খুড়ে ফেলে রেখেছে। সড়কটি পাকা করণের কাজও স্থগিত। এমন অবস্থায় গ্রামবাসি ও শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে পাঁয়ে চলাও কষ্টকর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন শ্রেণিকক্ষ জলমগ্ন হয়ে পাঠদান ব্যাহত হওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের মাঠ জলমগ্ন হয়ে শ্রেণি কক্ষে ঢুকে পড়ায় শিক্ষার্থীদের পাঠদান সম্ভব হয় না। বিকল্প পাঠদানেরও ব্যবস্থা নেই। একটি নতুন স্কুল ভবন নির্মাণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি নতুন ভবনের জন্য কর্তৃপক্ষ মাটি পরীক্ষা করে গেলেও ভবন বরাদ্দে কোনও অগ্রগতি নেই। ফলে প্রতিবছর বষার্ মৌসুমে ও প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ বলেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল ও স্কুলের মাঠ জলমগ্ন হয়ে পাঠদান ব্যাহত হওয়ার বিষয়ে অবহিত করেছেন। স্কুলটি নিচু জমিতে হওয়ায় প্রতিবছর বর্ষা মৌমুসে জলমগ্ন হয়ে দুর্ভোগের সৃষ্টি করছে। সেখানে নতুন পাকা স্কুল ভবন নির্মাণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »