মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে (৭-২৮) অক্টোবর মাছ নিধরনের ২২দিনের নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ ধরা বন্ধে উপজেলার বলেশ্বর নদীর ছোট মাছুয়া, হোতাখাল, তুলাতলা, কাটাখাল, মাঝের খাল, বড়মাছুয়া খেয়া ঘাট, ভোলমারা, মাঝের চর, সাংরাইল থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি জাল সহ মাছ ধরার বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। এবং পরে তা নদীরে তীরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে বলেশ্বর নদীতে মৎস্য আহরণরত কোন নৌযান পাওয়া যায় নি।
এ সময় উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম সহকারী প্রকল্প পরিচাল মৎস্য অধিদপ্তর, মোঃ হাফিজুর রহমান, উপ-সহকারী পরিচালক পিরোজপুর জেলা মৎস্য কার্যালয়, অলিউর রহমান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মঠবাড়িয়া প্রমুখ। তাদের এ কাজে সহায়তা করেন থানা পুলিশ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান জানান, মা ইলিশ সাধারণ (৭ -২৮) অক্টোবর এই প্রজনন সময় ডিম ছাড়ে। এসময় কিছু অসাধু জেলে নদীতে ইলিশ শিকার করে। আমরা গত বেশ কয়েকদিন ধরে বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে আসছি। এ অভিযান অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় আমরা মা ইলিশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »