বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়া পৌরসভার নাগরিকদের সুপেয় পানির সাড়ে ৫১ কোটি টাকার প্রকল্পের দূর্নীতির ফাইল গায়েব
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়া পৌরসভার নাগরিকদের সুপেয় পানির সাড়ে ৫১ কোটি টাকার প্রকল্পের দূর্নীতির ফাইল গায়েব

বিডি ২৪ নিউজ অনলাইন: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নাগরিকদের সুপেয় পানি প্রকল্পের ফাইল গায়েব করা হয়েছে।উন্নয়ন প্রকল্পের এ ফাইল গায়েবের ঘটনায় ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবদুল কাইয়ূম সহ ৩ জনকে শোকজ করা হয়েছে। এরা হলেন সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক,নক্সাকারক সেলিম মল্লিক ও টিউবওয়েল মেকানিক বাবুল মিয়া।এ ৩ জনের মধ্যে নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক বর্তমানে গৌরনদী পৌরসভায় কর্মরত রয়েছেন। টিউবওয়েল মেকানিক বাবুল মিয়া অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাধ্যতামূলক অবসরে এবং নক্সাকারক সেলিম মল্লিক বর্তমানে বহাল তবিয়তে মঠবাড়িয়া পৌরসভায় কর্মরত রয়েছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহায়তায় “উপকূলীয় শহরে পরিবেশগত অবকাঠামো প্রকল্প”এর বিগত ২০১৬-২০১৭ ও ২০২০-২০২১ অর্থবছরে ৫১,৪২,০৩,০৭৫/= (একান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ তিন হাজার পচাঁত্তর) টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার,পাম্পহাউজ, দুটি ওভার হেড ট্যাংক,পাইপ লাইন নেটওয়ার্কসহ ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট,দুটি সুউচ্চ জলাধারসহ পানি সরবরাহ পাইপলাইন নির্মান প্রকল্প’সহ প্রায় ৬ কিঃ মিঃ এম এস পাইপ দিয়ে একটি অখ্যাত ঠিকাদারী প্রতিষ্ঠান উক্ত প্রকল্পের কাজ বাস্তবায়ন করেন।

ওই সময় পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এবং নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক পরষ্পর যোগসাজশে ঢাকার ধোলাইখালে ড্রেজার কাজে ব্যবহার করা জীর্নশীর্ন পুরাতন এমএস পাইপ জোড়াতালি দিয়ে রং করে ব্যবহার করে। যুদ্বকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু জানান, উপজেলা আঃলীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর দায়িত্ব পালনের সময় পৌরসভাটি ছিল দূর্নীতির আখড়া।সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে এ প্রকল্প থেকে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক বরিশাল শহরে অত্যাধুনিক বাড়ি নির্মাণ করেন।বর্তমানে তিনি দুদকের মামলার আতঙ্কে রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী জানান, ২০২১ সালে পানি সরবরাহের ২ বছর যেতে না যেতেই এমএস পাইপ লিক হতে থাকে।পৌরসভা থেকে ৬ কি.মি. দূরে সূর্যমণি বধ্যভূমির পাশে ১০ একর জমির মধ্যে কিছু জমি অধিগ্রহণ করে বাকি জমি দখল করে অধিগ্রহন দেখিয়ে সরকারের ৫ কোটি টাকা আত্মসাৎ করে। এরমধ্যে কিছু খাস জমিও রয়েছে। এছাড়াও বিদ্যুতের বিকল্প হিসেবে ৫০ লাখ টাকার ১টি জেনারেটর কিনে ১ কোটি টাকা ভাউচার দেখানো হয়েছে। আর এসব অপকর্ম ঢাকতেই ফাইল গায়েব করা হয়েছে।এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেককের মুঠোফোনে (০১৭১৮-৩০২০৮৮) একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »