সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মশা মারবে ছাত্রলীগ
প্রকাশ: ৭ আগস্ট, ২০২১, ২:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মশা মারবে ছাত্রলীগ

নিউজ ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগ ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টিএসসি এলাকায়  এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এরপর নেতা-কর্মীদের নিয়ে টিএসসি এলাকায় মশকনিধনের ওষুধ ছিটান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এই কর্মসূচি থেকে জানানো হয়, শুক্রবার থেকে সারা দেশে সংগঠনের প্রতিটি ইউনিটে মশা নিধন কর্মসূচি পালিত হবে।কর্মসূচির উদ্বোধনকালে ছাত্রলীগ সভাপতি বলেন, দেশে করোনা ও ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। আমরা সচেতন না হলে ডেঙ্গু মোকাবেলা করা কঠিন হয়ে যাবে।

ছাত্রলীগের ডেঙ্গু মোকাবেলা কর্মসূচি আগামীকাল থেকে সারা দেশে একযোগে পালিত হবে। আশপাশের অপরিচ্ছন্ন জায়গাগুলো আমরা পরিষ্কার রাখতে পারলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা এগিয়ে যেতে পারব।ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আগামী এক মাস এডিস মশা নিধনে ছাত্রলীগের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে কর্মসূচির সময়সীমা আরও বাড়ানো হবে।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাঈফ বাবু, মাহমুদুল হাসান (তুষার), তিলোত্তমা শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ও বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম (বাঁধন), আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »