মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ৪:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রোববার মামলা করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা হারুন অর রশিদ জোমাদ্দার ও একই বাড়ির বাসিন্দা হাতেম আলী জোমাদ্দারের ছেলে বাবুল হোসেন জোমাদ্দার গংদের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার দুপুরে যৌথ জমি থেকে বাবুল জোমাদ্দার, জাহিদ, আরিফ হোসেন নারিকেল ও সুপারি পেড়ে বিক্রি করায় হারুন অর রশিদের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) জিজ্ঞেস করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং একপর্যায়ে শ্লীলতাহানি করে গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়।

পরে মাকে শ্লীলতাহানি করায় ছেলে মিলন (২২) জিজ্ঞেস করতে গেলে প্রতিপক্ষরা মিলনকে খুনের উদ্দেশ্যে এলোপাতাড়ি চাকু দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন মিলনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিলনের অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

এ ঘটনায় মিলনের বাবা হারুন অর রশিদ জোমাদ্দার রোববার সকালে বাবুল হোসেন জোমাদ্দাকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা করেন।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, এ ঘটনায় ইতোমধ্যে আমরা প্রধান আসামি বাবুল হোসেনকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »