শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মাছ কেনা নিয়ে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাছ কেনা নিয়ে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাজারে শুক্রবার সকালে মাছ কেনা নিয়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত সুলতান মাতুব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মীরাকান্দা গ্রামের ফারুক মীর মাছ ক্রয় করতে পুকুরিয়া বাজারে যান। এ সময় এক জেলের মাছ পছন্দ হলে ফারুক মীর ওই মাছের দাম করেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা পুকুরিয়া গ্রামের করিম মাতুব্বর বলেন- আমি মাছের দাম করছি তুই (ফারুক) দাম করলি কেন? এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সুলতান মাতুব্বর ফারুক মীরকে থাপ্পড় মারেন। তখন বাজারে গোস্ত বিক্রি করা নাজিরপুর গ্রামের কয়েকজন কসাই ফারুক মীরের পক্ষ নিয়ে করিম মাতুব্বরের পুত্র সুলতান মাতুব্বরকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। মারধরের সংবাদ পেয়ে পুকুরিয়া গ্রামের লোকজন এবং নাজিরপুর ও মীরাকান্দা গ্রামের লোকজন দুই ভাগে ভাগ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, শুক্রবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কোনো পক্ষেই অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »