শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মাদক বিক্রেতাদের ছাড়াতে গিয়ে গ্যারাকলে ছাত্রলীগ নেতা
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাদক বিক্রেতাদের ছাড়াতে গিয়ে গ্যারাকলে  ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের হিজলা উপজেলায় গাঁজাসহ আটক দুই তরুণকে থানায় নেওয়ার সময় এক ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। পরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যদের সহায়তায় পুলিশ ওই ছাত্রনেতাসহ তিনজকে আটক করেছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হিজলা উপজেলার কাউরিয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আটক কৃতরা হলেন—গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের খাবার হোটেল ব্যবসায়ী হাসেম শেখের ছেলে রাব্বি (২০), একই এলাকার শহীদ হাওলাদারের ছেলে রাব্বি (২১) ও কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুম (২৫)। যদিও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত জানিয়েছেন, কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে কোনো কমিটি দেওয়া হয়নি। কেউ যদি নিজেকে ছাত্রলীগ নেতা বা সভাপতি দাবি করে সেটা কথিত ছাড়া অন্য কিছুই নয়। অভিযানকারী হিজলা থানার এসআই মো. বেল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোটরসাইকেলের সিটে কৌশলে গাঁজা নিয়ে দুই তরুণ কাউরিয়া বাজারের উদ্দেশে রওনা দিয়েছে। এ সংবাদের ভিত্তিতে কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। তখন কলেজের ভেতর থেকে মাসুম নামে এক যুবক এসে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে ওই দুই তরুণকে আটক করতে বাধা দেন। এক পর্যায়ে তিনি কলেজের শিক্ষার্থীদের ডেকে এনে গাঁজাসহ আটক দুজনকে ছাড়িয়ে নিতে টানা-হেঁচড়া শুরু করেন। পরে দুই ইউপি সদস্যের সহায়তায় তাদের গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে নেওয়া হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ আসার পর ওই ছাত্রনেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য কালাম বেপারী বলেন, পুলিশ দুই জনকে গাঁজাসহ আটক করেছে। তাদের নির্দোষ দাবি করে মাসুম নামে এক যুবক তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। তখন তাদের সবাইকে পরিষদ ভবনে নিয়ে যাওয়া হয়। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স এনে তাদের আটক করা হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের সাথে ধস্তাধস্তির বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, এ জন্য মাসুমের বিরুদ্ধে মাদক বিক্রিতে সহায়তা করার অভিযোগ এনে মামলায় আসামি করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »