শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাত,দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাত,দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

বিডি ২৪ অনলাইন নিউজ: মাদারীপুরে হজরত শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানায় অতিরিক্ত সদস্য দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদক মাদারীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু বাদী হয়ে আজ এ মামলাটি দায়ের করেন।

মামলার দুই আসামি হলেন—হজরত শাহ মাদার এতিমখানার সেক্রেটারি ও সুপার মোহাম্মদ আল আমিন এবং মাদারীপুরের সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে।

দুদক জানায়, প্রধান কার্যালয়ের নির্দেশনায় গত ১৫ জুলাই সকাল ১০টায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের একটি দল এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে মাদারীপুরের হজরত শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানায় প্রকৃত এতিম নিবাসীর সংখ্যা গোপন করে ৪ বছরে অতিরিক্ত ক্যাপিটেশন গ্র্যান্টভুক্ত দুস্থ/এতিম নিবাসী দেখিয়ে ৪৩ লাখ ২০ হাজার টাকা এবং স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে যোগসাজশে এতিমদের কল্যাণে ব্যবহৃত ইসলামী ব্যাংক, মাদারীপুর শাখার এমএমপিডিআর (মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম) ৪৭ লাখ টাকা ও এতিমদের কল্যাণে অনুদানকৃত ১০ লাখ ৯৯ হাজার ৯১৭ টাকাসহ সর্বমোট ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৯১৭ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »