শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মায়ের ভাষার জন্য : রোকেয়া মুন্নি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মায়ের ভাষার জন্য  : রোকেয়া মুন্নি

মায়ের ভাষার জন্য
রোকেয়া মুন্নি

আজিকার এই উদাস গগনে
ফাগুন হাওয়ার বিহোর লগনে
বঙ্গ কাননে বাজায় মাদল
আমার বর্ণমালা,
টোলপড়া গালে রূপসী আমার
হেসে হয় সারা সারা।

 

তোমারই জন্য বলতে পাড়া
অ, আ, ক,খ অক্ষর
তুমি ছিলে তাই করতে পারি
আমার নামের সাক্ষর।

তোমারই জন্য ঝিমুনি ঝেড়ে
চোখ রগড়ে ধারাপাত খুলে
করকর আর খরখর ছন্দে
শৈশব পেড়িয়েছি কবেই।

শিখবো বোলে মায়ের ভাষা
দাওয়া ঘেঁষে মার কোলে বসা
ভেজা মাটিতে তাঁর আঙ্গুল ধরে
হাত ঘুরিয়ে ঈ, ঋ, লেখা ।

ঞ,জ তে টানতে মোচড়
পুড়িয়েছে মা কতো কাঠখড়
প লিখতে খেলাচ্ছলে
চুমু খেতো এই গালে ।
অবাক হয়ে ভাবতাম;
এতো কঠিন কাজ
মা কেমনে সহজেই পারে!

গাছের পাতা টেনে কেটে
দিতো যখন একটু ছেটে
অসাধারণ লাগতো দেখে
প, ষ বানানোর সাজটা ।
‘হ’ দেখলেই ফাঁকা ফাঁকা
লাগতো চারপাশটা ।

হঠাৎ চড়ে বাবার ঘাড়ে
যা বলতো তাঁরই লিখতাম পিঠে
জমাতাম খুটে পানের বোটা
‘মা’ লিখতাম অবিরত ।
মায়ের বুলি আমার লাগে
আমের বনের মনকাড়া সেই
বাঁশির সুরের মতো।

মাতৃভাষাই মায়ের আশা
আমার রপ্ত করা রাষ্ট্রভাষা
চিত্র কারুর মধুর ধ্বনি
কি যে অতুলনীয় মন্ত্র;
আজি কবিতার ছন্দ পেলাম
আমার মায়ের ভাষার জন্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »