সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মালদ্বীপের নীল জল
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মালদ্বীপের নীল জল

দুবাই যাব! যতবার এই কথাটা মনে হয়েছে, অন্যরকম এক আনন্দে মন ভরে গেছে। কল্পনায় কত যে ছবি এঁকেছি এই সফর নিয়ে, বলে বোঝানো যাবে না। এটি ২০০৯ সালের কথা। সত্যি বলতে কি, তখন পর্যন্ত নিজ দেশেও খুব একটা ঘোরাঘুরি করা হয়নি। তাই শুরুতেই মরু প্রান্তরে ছুটে যাওয়া ছিল স্বপ্নের মতো। এরপর নির্দিষ্ট দিনে উঠি উড়োজাহাজে। বুনতে থাকি কল্পনার দৃশ্যপট।

অবাক হয়েছি, সৌন্দর্য কল্পনাকেও হার মানিয়ে ফেলায়। উটের পিঠে চেপে মরুর বুকে ঘুরে বেড়ানো কী যে মজার- বোঝাতে পারব না। যেদিকে চোখ যায়, শুধু গেরুয়া রঙের বালিয়াড়ি। গাড়ি চড়ে মরুর বুক চষে বেড়ানো, সন্ধ্যায় সবাই মিলে পিকনিকের আনন্দে মেতে ওঠা- সব দৃশ্যই আজও চোখের সামনে ভেসে ওঠে। এরপর অনেকবার দুবাই যাওয়া হয়েছে। কিন্তু প্রথম সফরের মতো আনন্দ আজও পাইনি, যা ছিল অন্যরকম।

পাহাড়কন্যা নেপাল মাঝেমধ্যে হাতছানি দিয়ে ডাকে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে গিয়ে যে মুগ্ধতা তৈরি হয়েছিল সেটিও কখনও ভুলতে পারি না। ইন্দোনেশিয়ার বালিতে জমা হয়ে আছে অনেক স্মৃতি। মালদ্বীপের নীল জল ছুঁয়ে যে শিহরন জেগেছিল মনে, সেটি এখনও মনে অনুরণন তুলে যায়। মনে আছে, তখন মুম্বাইয়ে শুটিংয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই জানলাম, দলবেঁধে মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই খবর শুনে আর কি বসে থাকা যায়? যায় না বলেই ছুট দিলাম মালদ্বীপে।

দারুণ একটা সফর ছিল। তবে ঘুরেফিরে কেন জানি ব্যাংককের পাতুম বিচের কথাই মনে পড়ে। অনেক দেশ ঘুরেও পাতুমকে ভুলতে পারি না। যদি কেউ আমার কাছে জানতে চান, কোথায় ঘুরতে যেতে বেশি ভালো লাগে- তাহলে দুটি জায়গার নাম বলব। এক. বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজার; দুই. ব্যাংকক। থাইল্যান্ড এমন একটি দেশ, যেখানে প্রকৃতি নানারূপে মুগ্ধ করে। অনেকে বলেন, মালদ্বীপের চোখ ধাঁধানো নীল জল সম্মোহিতের মতো কাছে টেনে নেয়। কথাটা একেবারে ভুল নয়। তবে মালদ্বীপের মতো একই রকম নীল জলরাশি পাতুমেও আছে। যদি খরচের হিসাব-নিকাশ করেন, তাহলে মালদ্বীপের চেয়ে ব্যাংকক ভ্রমণ কোনো দিক থেকেই মন্দ নয়।

যুক্তরাষ্ট্র সফরের কথাও অনেকদিন মনে রাখার মতো। বছরখানেক আগে ফোবানা সম্মেলনে যোগ দিতে সেখানে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু শুটিংয়ের ব্যস্ততায় ফোবানা সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমেরিকায় পা দেওয়ার সুযোগ ঠিকই পেয়েছিলাম। যেহেতু হাতে কাজ ছিল না, তাই ঘুরে বেড়িয়ে সময় কাটানোর পরিকল্পনা করেছিলাম। যেটুকু ঘুরেছি তা থেকেই স্পষ্ট হয়েছে, লোকে কেন আমেরিকাকে [যুক্তরাষ্ট্র] স্বপ্নের দেশ বলে। শুধু আমেরিকা নয়, মেক্সিকোতেও যাওয়ার সৌভাগ্য হয়েছিল একই সফরে। তার আগে দুর্গাপূজায় সময়টা কাটিয়েছি কলকাতায়। শারদ উৎসবের সেই সময়টা দারুণ কেটেছিল। এই যে এত দেশের কথা বললাম, তার সবই সৌন্দর্যের লীলাভূমি। কিন্তু আমার দেশটা যে কত সুন্দর- সেটা হয়তো অনেকেই জানেন না।

যত দেশেই যাই না কেন, মন পড়ে থাকে নিজ দেশে। সুযোগ পেলেই ছুটে যেতে ইচ্ছা করে কক্সবাজার। সৈকতজুড়ে ছুটে বেড়ানো, নীল জলে ডুব দিয়ে উল্লাসে মেতে ওঠা- এ আর কোথাও পাইনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »