শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মাশরাফিও করোনা পজিটিভ
প্রকাশ: ২০ জুন, ২০২০, ৪:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাশরাফিও করোনা পজিটিভ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকেই লড়ছিলেন মাশরাফি। ক্রিকেটার সত্তার বাইরে নিজের জনপ্রতিনিধি পরিচয়ে নড়াইলকে করোনামুক্ত করার লড়াইয়ে নেমেছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু আজ একটি খবর চমকে দিয়েছে সবাইকে। করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে তাঁর শাশুড়িও করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল পরীক্ষা শেষে আজ ফল এসেছে মাশরাফির।

মাশরাফি নিজেই করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফির। এ ছাড়া আর কোনো উপসর্গ ছিল না। এখন জ্বর তেমন নেই। আপাতত আইসোলেশনে আছেন নড়াইল-২ আসনের সাংসদ। ঘরেই চিকিৎসা হচ্ছে তাঁর। ঢাকাতেই পরীক্ষা করা হয়েছে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের। গতকাল রাতে পরীক্ষা করার পর আজ ফল পেয়েছেন মাশরাফি। তাঁর বাসার বাকিরা এখনো সুস্থ আছেন। কারও মধ্যে এখনো করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি।

এর আগে গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা রিপার মেয়ে আগামীর করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। তাঁরাও বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে একজন ক্রিকেটার ও জনপ্রতিনিধি হিসেবে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মাশরাফি। নিজের আসন ও জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। এর বাইরেও সব ক্রিকেটাররা মিলে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লড়াইয়ে যুক্ত হয়েছিলেন। নিজের খেলোয়াড়ি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ব্রেসলেটটিও নিলামে তুলেছিলেন। নিলাম থেকে প্রাপ্ত ৪২ লাখ টাকা গরিব ও দুস্থ মানুষদের সহায়তায় কাজে লাগানো হয়েছে।

মাশরাফিসহ এখন পর্যন্ত ১৪ জন সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »