বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মাস্ক পরিধান না করায় কলাপাড়ায় ২৩ জনকে অর্থদণ্ড
প্রকাশ: ৯ জুলাই, ২০২০, ৮:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাস্ক পরিধান না করায় কলাপাড়ায় ২৩ জনকে অর্থদণ্ড

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক পরিধান না করা এবং প্রকাশ্যে ধুমপান করার দায়ে ২৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৎস্য বন্দর মহিপুরে অভিযান চালিয়ে ২০ জন পথচারীকে মাস্ক না পরার দায়ে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ১০০ টাকা করে এবং স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা করার দায়ে দুই দোকানিকে ১০০০ করে জরিমানা আদায় করা হয়।
এছাড়া প্রকাশে ধুমাপন করার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জনকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট চার হাজার পঞ্চাশ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ মহিপুর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৪ (১) এবং (২) ধারা এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর ৪ (১) ও (২) ধারায় পৃথক পৃথক চার হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »