শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হওয়ার বিষয়টি ‘কার্যত’ স্বীকার করলেন বুবলী!
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মা হওয়ার বিষয়টি ‘কার্যত’ স্বীকার করলেন বুবলী!

বিনোদন প্রতিবেদক

মঙ্গলবার বিকেলে দুটি ছবি প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন শবনম ইয়াসমিন বুবলী। ওই ছবিতে দেখা যায় বুবলী অন্তঃসত্ত্বা। ২০২০ সালে অন্তরালে চলে যাওয়ার সময় তোলা ওই ছবি দুটো। সে সময় তিনি নিউ ইয়র্কে অনেকটাই নিভৃতে সময় কাটাচ্ছিলেন।

এদিন শাকিব খান ছেলে অব্রাহাম খান জয়কে নিয়ে ফেসবুকে আবেগময় পোস্ট দিয়েছেন। এর পরেই বুবলী নিজের ‘প্রেগন্যান্সি টাইম’-এর দুটি ছবি প্রকাশ করেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয় বুবলী মা হয়েছেন। এ বিষয়ে বুবলী গণমাধ্যমের নিকট এই তথ্য নিশ্চিত করেছেন। মা হওয়া প্রসঙ্গে বুবলী সরাসরি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। ’

এই বক্তব্যই বুবলীর মা হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেয় বলে মনে করছেন সিনেমাসংশ্লিষ্টরা।

বুবলী মঙ্গলবার রাতে বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। ’

তিনি আরো বলেন, ‘আর আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরো কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব। ’

মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচিত, সন্তান জন্ম দেওয়ার জন্যই বুবলী নিউ ইয়র্কে যান। সংশ্লিষ্টরা বলছিলেন, শাকিব খান বুবলীকে নিভৃতে থাকার ব্যবস্থা করে দেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »