রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মির্জাগঞ্জে মাঠজুড়ে সবুজ হলুদের সমারোহ
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৭:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মির্জাগঞ্জে মাঠজুড়ে সবুজ হলুদের সমারোহ

মির্জাগঞ্জে মাঠজুড়ে সবুজ হলুদের সমারোহ
মির্জাগঞ্জ প্রতিনিধি :
মির্জাগঞ্জে সবুজ সরিষা গাছ ও হলুদ ফুলের সমারোহ ঘটেছে ফসলের মাঠজুড়ে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। মাঠে মাঠে সরিষা আবাদ দৃষ্টি কাড়ার মতো। কাঙ্ক্ষিত ফসল ঘরে উঠাতে নিরলস পরিশ্রম করেছেন কৃষকরা। এর সঙ্গে সার্বক্ষণিক তদারকি থাকছে উপজেলা কৃষি বিভাগের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে ২০ হেক্টর জমিতে বারি ও বিনা জাতের সরিষার চাষ করছে কৃষকরা। স্বল্প সময়, কম খরচ ও কম পরিশ্রমে এই ফসলের আবাদ করে অধিক লাভবান হচ্ছে কৃষকরা। উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মনির মৃধা ও আমড়াগাছিয়া গ্রামের আনছার হাওলাদার বলেন, ‘চলতি মৌসুমেও আবাদ ভালো হবে। প্রতি বিঘায় সরিষার ফলন ৬-৭ মণ পর্যন্ত হয়ে থাকে। এ ছাড়া সরিষার উৎপাদনে কম সার, সেচ, কীটনাশক ও নিড়ানির প্রয়োজন হয় না।

খরচ কম ও স্বল্প সময়ে এই ফসল হয়ে থাকে। আবার ওই জমিতে বোরো আবাদ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন জানান, ‘সরিষা একটি আগাম ফসল। এ বছর কৃষকদের সরিষা চাষে ব্যাপক সচেতন করা হয়েছে। কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »