শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মির্জাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান এখন শিক্ষক-কর্মচারীর গোয়াল ঘর
প্রকাশ: ২৮ জুলাই, ২০২১, ৫:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মির্জাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান এখন শিক্ষক-কর্মচারীর গোয়াল ঘর

 

স্টাফ রিপোর্টার :
দেখে চেনার উপায় নাই যে এটা কোন শিক্ষা প্রতিষ্ঠান। বারান্দায় গরু-ছাগলের মলমূত্র। শ্রেণিকক্ষে খড়কুটো, ঘাসপাতা দিয়ে বাঁধা মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর গরু-ছাগল। মাদ্রাসার শ্রেণিকক্ষ নয় মনে হয় এটা গরুর গোয়ালঘর। আমড়াগাছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠানের দেখা মিলে উপজেলার আমাড়াগাছিয়া গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, করোনার কারণে সরকারি সিদ্ধান্তে সারাদেশের ন্যায় মির্জাগঞ্জে বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকার সুযোগে মাদ্রাসার শ্রেণিকক্ষ দখল করে গোয়ালঘর নির্মাণ করেন ওই মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। সরজমিনে দেখা যায়, মাদ্রাসার একটি কক্ষে নাইটগার্ড শাহীন বিশ্বাসের গরু বাঁধা, অন্য ২ কক্ষে এলাকার বারেক বিশ্বাস ও মাদ্রাসার সহকারী ক্বারি মোঃ আফজাল বিশ্বাসের ছাগল বেঞ্চের উপরে ও নিচে বসে পাতা খাচ্ছে।

ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও একই গ্রামের বাসিন্দা মোঃ আবদুল্লাহ বলেন, এ প্রতিষ্ঠানে অনেক আগে থেকেই তারা গরু- ছাগল বাঁধে। আর এখন তো বন্ধ কোন শিক্ষার্থী নাই। লকডাউনের শুরুতেই শ্রেণিকক্ষে গরু-ছাগল বেঁধে পালন করছেন শিক্ষক- কর্মচারীরা। নাইটগার্ড মোঃ শাহীন বিশ্বাস বলেন, আমি আজকেই গরু বাঁধছি। আর কর্তৃপক্ষ তো কিছু বলে না। ছাগলগুলো আফজাল হুজুর ও বারেক বিশ্বাসের। সহকারী ক্বারি মোঃ আফজাল বিশ্বাসের সাথে ফোনে কথা বললে তিনি জানান, আমি অসুস্থ। এবিষয়ে কিছু জানি না। মাদ্রাসা পরিচালনা কমিটির ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটি এম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গরু-ছাগল রাখার জন্য না। এরকম করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনই সুপারকে বলবো। মাদ্রাসরা ভারপ্রাপ্ত সুপার মোঃ ইউসুফ বলেন, আমি অনেকবার তাদের নিষেধ করেছি। কিন্তু আমার কথা শুনে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালীদ বলেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »