শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মুখোশের আড়ালে প্রভা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুখোশের আড়ালে প্রভা

স্টাফ রিপোর্টার

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভিন্নধর্মী গল্পের একটি নাটকে অভিনয় করেছেন সম্প্রতি। নাটকের নাম ‘মুখোশের আড়ালে’। বিলাসী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকের গল্প ভাবনা ইমরান হোসেন মিশুর। এর চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান টিংকু। এতে প্রভার বিপরীতে অভিনয় করেছেন সজল। নাটকটির নির্বাহী প্রযোজক মৌসুমী হামিদ। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের সহজ সরল সুন্দরী মেয়ে রুক্সি। তার স্বপ্ন সিনেমার নায়িকা হবে।

এ নিয়ে সারাদিন তার জল্পনা-কল্পনার শেষ নেই। কিন্তু তার এই স্বপ্ন সফল হবে কীভাবে তা সে জানে না। এমনই এক সময় আশার আলো হয়ে সামনে এসে দাঁড়ায় তারই প্রতিবেশী রবিন। রবিন ঢাকা শহরে থাকে, মাঝে মধ্যে গ্রামে আসে। রুক্সির মনের স্বপ্নপূরণের চেরাগ জ্বালিয়ে দেয় রবিন! তার সঙ্গে মিডিয়ার অনেক নামকরা পরিচালকদের সঙ্গে সম্পর্ক আছে, এই বলে রুক্সিকে পটিয়ে ফেলে! নায়িকা বানানোর প্রতিশ্রুতিও দেয় সে। এভাবেই মিথ্যা আশ্বাসের জালে আটকে ফেলে রুক্সিকে নিয়ে ঢাকায় আসে রবিন। রবিন রুক্সিকে একটি যৌনপল্লীতে বিক্রি করে দিয়ে কেটে পড়ে। এভাবেই টান টান উত্তেজনা নিয়ে এগুতে থাকে ‘মুখোশের আড়ালে’ নাটকের গল্প। এতে সজল-প্রভা ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার, শাওন, অরণ্য, পৃথিবী, নিকিতাসহ আরও অনেকে। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে, তারপর দেখা যাবে ডিজিটাল মাধ্যমে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »