রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুখ খুললেন দীপিকা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুখ খুললেন দীপিকা

বিনোদন ডেস্ক

দীপিকা ও রণবীর বলিউডে অন্যতম জুটি। যদিও তারা একে অপরের থেকে অনেকটাই আলাদা। তবু দীপবীর জুটি সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে। ১১ই ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম সিনেমা মুক্তি পাবে দীপিকার ছবি গেহরাইয়া। সেখানেই দেখা যাবে তুতোবোনের বরের প্রতি তীব্র আকর্ষণ আলিশার। খানিকটা নিষিদ্ধ প্রেমের গল্পের আখ্যান এই ছবি। যার জেরে টালমাটাল আলিশার ‘ম্যারেড লাইফ’। আজকের মডার্ন জীবনে সম্পর্কের এমনই জটিলতা এবার পর্দায় তুলে ধরছেন পরিচালক শকুন বত্রা।

এই ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, ধৈর্য্য কারওয়ারা। ‘গেহরাইয়া’তে দীপিকার তুতো বোনের চরিত্রে রয়েছেন অনন্যা। তার হবু বর সিদ্ধান্তের সঙ্গেই অন্তরঙ্গতায় মজতে দেখা যাবে দীপিকাকে। ছবির ট্রেলার ও গানে দীপিকা ও সিদ্ধান্তের অন্তরঙ্গ দৃশ্য রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে দর্শক মহলে। রণবীরের গল্লি বয় কো-স্টারের সঙ্গে দীপিকার মাখোমাখো রসায়ন নজর কাড়ছে সকলেরই। কেউ কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা করছেন। তবে দীপিকা ও সিদ্ধান্তের অনবদ্য কেমিস্ট্রিকে অস্বীকার করতে পারছেন না কেউই। রণবীরের সঙ্গে বিয়ের পর প্রথমবার এতটা সাহসী দৃশ্যে অভিনয় করলেন দীপিকা। ছবিতে নায়িকাকে একাধিক দৃশ্যে সিদ্ধান্তের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে দেখা গেছে। এই নিয়ে কী রণবীরের অনুমতি নিতে হয়েছে তাকে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা। এক সাক্ষাৎকারে এই নিয়ে দীপিকা বলেন, এটা খুব বোকা বোকা যে, আমাকে এই নিয়ে মন্তব্য করতে হচ্ছে। আমি কখনো সোশ্যাল মিডিয়ার কমেন্ট পড়ি না। এবং আমার মনে হয় রণবীরও পড়ে না, সত্যি বলতে এটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার। দীপিকা হাসিমুখে বলেন, আমরা যে ছবিটা বানিয়েছি সেটা নিয়ে রণবীর গর্বিত, আর আমার পারফরম্যান্স নিয়েও। এই ছবির অন্তরঙ্গ দৃশ্য শুট করবার জন্য নিয়োগ করা হয়েছিল একজন ঘনিষ্ঠ দৃশ্য বিশেষজ্ঞ পরিচালক। ইউক্রেনিয়ান বংশোদ্ভূত পরিচালক ডর গাই এই দায়িত্ব পালন করেছেন। পরিচালক শকুন বত্রার কথায় এই ছবি হলো, এই যুগের পরিণত বয়সের সম্পর্কের একটা বাস্তব প্রতিচ্ছবি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতাদের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »