শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মেকআপের যেসব ভুলে আপনাকে বয়স্ক দেখায়
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২২, ১২:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেকআপের যেসব ভুলে আপনাকে বয়স্ক দেখায়

অনলাইন ডেস্ক

মেকআপের কারণে যদি বয়স বেশি দেখায় তাহলে আর মেকআপ করে লাভ কি! আজকাল অ্যান্টি-এজিং ক্রিম আর লোশনের তো অভাব নেই। আছে কতশত ডায়েট। উপযুক্ত মেকআপের সংখ্যা তো গুণে শেষই করা যাবে না। তবু মেকআপের সময় নারীরা প্রায়শই এমন ভুল করে যাতে স্পষ্ট হয়ে ওঠে বলিরেখা। এতে সাজটাই মাটি।

মেকআপের তুলির টানে সামান্য এদিক ওদিক হওয়া যাবেনা। তবু না জেনেই এমন ভুল করেন অনেকে। আসুন জেনে নেই কোন কোন মেকআপের ভুল নারীরা অহরহ করে থাকেন যাতে বয়স্ক দেখায়:

কনসিলার নির্বাচনে ভুল

চোখের নিচে ফোলাভাব? ডার্ক সার্কেল? কনসিলার দিয়ে সহজেই ঢেকে ফেলুন। তবে ভুল শেডের কনসিলার লাগালে হিতে বিপরীত হতে বাধ্য। অনেক সময় যা ঢাকতে চেয়েছিলেন তা আরও প্রকট হয়ে ওঠে। ত্বকের রঙের সঙ্গে মানানসই শেডের ফাউন্ডেশন কিনে নিন। চোখের নিচে উল্টোনো ত্রিভুজের মত করে কনসিলার লাগিয়ে তা স্পঞ্জ কিংবা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।

পুরু ফাউন্ডেশন

ফাউন্ডেশন পুরু করে লাগালে মুখের বেশ কিছু অংশে দাগছোপ লুকোনো যায় একথা সত্য। কিন্তু তাতে আপনার মুখে কৃত্রিমতা এসে ভর করে। মুখে বলিরেখা থাকলে পুরু ফাউন্ডেশন ভেদ করে তা গাঢ় হয়ে ফুটে ওঠে। সেজন্যে লিকুইড ফাউন্ডেশনের বদলে লাইটওয়েট মুজ বা ক্রিম ফাউন্ডেশন নিন। এতে ত্রুটিগুলো ঢাকা পড়লেও মুখ আর মুখোশ হবে না।

ব্লাশ লাগাবেন যেভাবে

গালে ব্লাশ লাগালে তা হালকা গোলাপি আভার জন্যে। তবে মুখে চামড়া ঝুলে থাকলে ব্লাশ লাগানোতে সাবধান। গালের হাড়ের বেশি নিচে ব্লাশ লাগালে ত্বক আরও বেশি ঝুলে গেছে মনে হবে। গালের হাড় বরাবর ওপরের দিকে স্ট্রোক করে ব্লাশ লাগাবেন। এমনকি শেড বাছাইয়ের সময় খেয়াল রাখুন।

brushভুরুর নিচের হাড়ে হাইলাইটার দিলে চোখ বয়স্ক ও ক্লান্ত দেখায়

আইলাইনার

চোখের উপরের পাতা ও নিচের পাতা, দুই জায়গাতেই আইলাইনার পরবেন।

হাইলাইটার

নির্বিচারে হাইলাইটার লাগানোর প্রয়োজন নেই। বিশেষত ভুরুর নিচের হাড়ে হাইলাইটার দিলে চোখ বয়স্ক ও ক্লান্ত দেখায়। চোখের ওপরের পাতার ঠিক মধ্যে অথবা চিকবোনের ওপরে সামান্য হাইলাইটার ছুঁয়ে নিতে পারেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »