● ●


মেঘনায় আবার দেখা মিলল কুমিরের
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেঘনায় আবার দেখা মিলল কুমিরের

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর আশ্রাব্দী, এলাকায় রোববার দুপুরে একটি কুমির দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।রোববার দুপুর আনুমানিক ৩টার দিকে গজারিয়ার শহীদুল্লাহ সাহেবের বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে ওই কুমির দেখা যায় । খেয়া পারাপারের একটি ট্রলারে থাকা যাত্রীরা কুমিরটিকে দেখতে পায় এবং সেটি দ্রুতই পানির নিচে তলিয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, ট্রলারে থাকা কয়েকজন যাত্রী নদীতে কুমিরটি ভাসতে দেখে চিৎকার শুরু করেন। অন্য যাত্রীরা মোবাইল বের করে ছবি তোলার চেষ্টা করার আগেই কুমিরটি নদীতে ডুব দেয়। ফলে কেউ সেটির ছবি বা ভিডিও ধারণ করতে পারেননি।তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি স্পষ্টতই একটি বড় আকৃতির কুমির ছিল।মেঘনা নদীর এই অববাহিকায় কুমির দেখার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত বছর (২০২৫ সালে) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা সংলগ্ন মেঘনা নদীতেও একইভাবে কুমির দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকাতেও কুমির দেখার খবর পাওয়া যায়। একের পর এক মেঘনা নদীতে কুমিরের উপস্থিতির কারণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ও কৌতুহল বিরাজ করছে।এমএইচ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »