শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মেঘনা ও তেতুলিয়ায় নিষিদ্ধ সময়ে চলছে ইলিশ শিকার
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২, ৫:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেঘনা ও তেতুলিয়ায় নিষিদ্ধ সময়ে চলছে ইলিশ শিকার

ভোলা ॥ মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য মেঘনা ও তেতুলিয়া নদীতে সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। তবে সকল জেলে ও ব্যবসায়ীদের দাবী সব ধরনের জাল যেন নদী থেকে তুলে দেয়া হয়। প্রভাব খাটিয়ে যেন কেউ মাছ ধরতে না পারে। আইন যেন সবার জন্য সমান হয়। একই সাথে সরকারের দেয়া অনুদানের চাল সমান বন্টনেরও দাবী জেলেদের। জেলে মো: তোফায়েল রাঢী বলেন, ‘উপরে যদি সব জাইল্ল্যা (জেলে), বাঁধা, মশারীসহ সব নিষিদ্ধ জাল যদি তুলে দেয়া যায়, তাতে জেলেরা এই অভিযানে লাভবান হয়’। শুধু তাই নয় নদীতে প্রশাসনের হয়রানী আর প্রভাবশালী ব্যক্তিদের চাঁদাবাজী বন্ধ করার দাবী জানান জেলে মো: নাছিম। দীর্ঘদিন ধরে ইলিশ শিকার করা এই জেলে বলেন, সময় হলেই আপনারা আসেন আর বক্তব্য নিয়ে যান, তাতে আমাদের লাভ কি। মাছ শিকার করিনি। তবে সরকারীভাবে দেয়া অনুদান তো পাইনা। সবই পায় প্রভাবশালীদের আত্মীয় স্বজনরা। মা ইলিশ রক্ষা অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, ইলিশ পড়েছে সাগরে। অতিমাত্রায় স্রোতের ফলে ইলিশ উপরে উঠতে পারেনি। ইলিশ ধরার উপর নির্ভরশীল জেলেরা বলেন, সংসার চালাতে তাদের কষ্টের কথা। অবৈধ নিষিদ্ধ জাল বন্ধের প্রতি জোর দাবী জানিয়ে জেলেরা বলেন, মাছ ধরতে যেন কেউ নদীতে না নামতে পারে এ জন্য সরকারকে কঠোর হতে হবে। একই সাথে সুর মিলিয়ে আড়ৎদাররা বলেন, আমাদের ব্যবসা ২২ দিনের জন্য বন্ধ ঘোষনা করে সকল জেলেদের আড়ৎদাররা মাছ না ধরার জন্য উৎসাহিত করে বলেছেন, কেউ যদি মাছ ধরে কোন ধরনের বিপদে পড়ে তার দায় তারা নিবে না। একই সাথে মা ইলিশ রক্ষায় সরকারকে সহযোগীতার কথা বলেন এসব আড়ৎদারেরা।
ইলিশ প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের নেতৃত্বে প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড যৌথভাবে কাজ করার কথা জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, অভিযান শতভাগ সফল করার লক্ষ্য নিয়েই কাজ চালিয়ে যাচ্ছি। এবার নদীতে যাতে জাল নিয়ে নামতে না পারে সেদিকেই নজর আমার বেশি থাকবে। জাল, মাছ ও ট্রলার জব্দ কিংবা জেলে আটক নয়। যাতে এসব করতে না হয়, সেদিকটাই নজর দিচ্ছি। কোন ধরনের ছাড় দেয়া হবে না যদি কেউ জাল হাতে নদীতে নামে। একই সাথে চাল বিতরণের অনিয়ম সহ্য করা হবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »