শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মেঘনা- তেঁতুলিয়ায় মিলছে না ইলিশ
প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেঘনা- তেঁতুলিয়ায় মিলছে না ইলিশ

ভোলা প্রতিনিধি

মেঘনা-তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। সামান্য যা ধরা পড়ছে, তা দিয়ে মাছ ধরার খরচই উঠছে না। পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটছে জেলেদের। জেলেরা বলছেন, নদীতে অসংখ্য খুঁটা ও মেহেন্দি জাল এবং নাব্যসংকটের কারণে ইলিশের এই সংকট। মৎস্য বিভাগ বলছে, নদী খননের মাধ্যমে ইলিশ চলাচলের পথগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। 
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা যায়, ৭ থেকে ২৮ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন সারা দেশের সব নদ-নদীতে ইলিশ ধরা ও কেনাবেচা নিষিদ্ধ ছিল। ডিসেম্বর ও জানুয়ারিতে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রচুর ইলিশ পাওয়ার কথা থাকলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। দিন-রাত খেটেও খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের। ফলে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতীরের মাছের ঘাটগুলোতে এখন নেই আগের মতো হাঁকডাক। শুয়ে-বসে দিন কাটাচ্ছেন ঘাটের আড়তদার ও শ্রমিকেরা। জেলেরা জানান, তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে নদীতে গিয়ে যে মাছ ধরা পড়ছে, তাতে জ্বালানি তেলের খরচই উঠছে না।

ভোলার ইলিশা ঘাট এলাকার জেলে আকতার মাঝি জানান, শুক্রবার রাতে ২০ লিটার ডিজেল নিয়ে তিনিসহ সাত জন জেলে মেঘনায় ইলিশ ধরতে যান। শনিবার মাত্র ৪ হাজার টাকার মাছ পেয়েছেন। এর মধ্যে তেলের দাম পরিশোধ করতে হয়েছে ২ হাজার ৩০০ টাকা। জনপ্রতি পেয়েছেন ২০০ টাকা। আবার কখনো তেলের দামও ওঠে না। তিনি আরো জানান, চার দিন আগে ২ হাজার ৩০০ টাকার তেল নিয়ে মাছ ধরতে গিয়ে মাত্র ৩ হাজার টাকার মাছ পেয়েছিলেন। এ সময় একই কথা জানান স্থানীয় কাসেম মাঝি, আবুল বাশার ও হাবিব মাঝি। তারা এখন পেশা পরিবর্তনের কথাও ভাবছেন।

ইলিশা মৎস্যঘাটের আড়তদার মো. আবু তাহের, মো. আরিফ, মো. সাহাবুদ্দিন ও আবদুর রহমান জানান, প্রতি বছর এই সময় নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায়। ইলিশ ঘাটগুলো থাকে জমজমাট। কিন্তু এ বছর চিত্র ভিন্ন। নদীতে ইলিশই মিলছে না। ইলিশের অভাবে ব্যবসায়ীরা এখন শুয়ে-বসে দিন কাটাচ্ছেন। তারা জানান, ভোলা জেলার ২ লাখেরও বেশি মানুষ জীবিকা নির্বাহ করেন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মৎস্য আহরণ করে। প্রতি বছর এই সময় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিললেও এ বছর তা মিলছে না। দিনে দিনে এই সমস্যা আরো প্রকট হবে।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ইলিশ গভীর পানির মাছ। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অনেক ডুবচরের সৃষ্টি হয়েছে। ইলিশের চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। এতে ইলিশের আগমন কমে গেছে। জেলেরাও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তিনি জানান, এই সমস্যার সমাধানে কাজ করছে মৎস্য অধিদপ্তর। দ্রুত সময়ের মধ্যে ডুবোচরগুলো খননের আওতায় এনে ইলিশ চলাচলের রুটগুলো উন্মুক্ত করে দেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »