শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মেজবাউদ্দিন ফরহাদের বাবা কাজী আখতারুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশ: ১ অক্টোবর, ২০২২, ৪:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেজবাউদ্দিন ফরহাদের বাবা কাজী আখতারুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার।। বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা (উত্তর) বিএনপি’র সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের বাবা কাজী আখতারুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর কালিবাড়ি রোডের সরকারী বরিশাল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের জন্য দোয়া কামনা করেন মরহুমের ছেলে সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ এবং মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির। কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম-আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন। পরে কাজী আখতারুজ্জামানের মরদেহ বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় বরিশাল ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন কাজী আখতারুজ্জামান। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৩ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »