সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মেডিকেল ভর্তি পরীক্ষা
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ২:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেডিকেল ভর্তি পরীক্ষা

দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস (২০২২-২৩ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে এক ঘণ্টার এই পরীক্ষা।

রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টরা যুগান্তরকে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করাসহ পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তর থেকে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেওয়ার আহবান জানানো হয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রতি বিশেষ বার্তায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের সাড়ে ৯টার আগেই পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড এবং রিফিল দেখা যায় এমন কালো বলপয়েন্ট কলম নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ঘড়ি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এটা প্রযোজ্য।

পরীক্ষার বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শতভাগ স্বচ্ছতার সঙ্গে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা গ্রহণের কার্যক্রম চলছে। সুষ্ঠু পরীক্ষা নেওয়ার লক্ষ্যে সরকারের নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে, প্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশোনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য উপদেশ দেওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- প্রতারক চক্রের কোনো অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম টেলিফোন নম্বর +৮৮০২২২২২৮৫৯৩৩, ২২২২৮৫৯৩৩, মোবাইল নম্বর ০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৩৭ নম্বরে এবং নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

সার্বিকভাবে একটি পরিচ্ছন্ন ভর্তি পরীক্ষার সফল বাস্তবায়নে সব মহলের সহযোগিতা একান্ত কাম্য।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »