মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় ইউএনওসহ আহত-৩
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২১, ৭:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় ইউএনওসহ আহত-৩

মোঃতাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার ইউএনও শাহাদাত হোসেন মাসুদসহ ২ আনসার সদস্য। হামলায় আহত হয়, ইউএনও শাহাদাত হোসেন মাসুদ, আনসার তুহিন (২৭) ও ইব্রাহিম (৩০)। এ সময় আনসার সদস্যের সাথে থাকা একটি শটগান গজারিয়ায় নদীতে পড়ে যায়। শটগানটি উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারহাট সংলগ্ন গজারিয়া নদীতে এ হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান,ৃ সার্কেল এস পি বাবুল আক্তার , বরিশাল আনসার ভিডিপির রেঞ্জ পরিচালক আশরাফুল আজম, থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। এই ঘটনায় অভিযুক্ত জেলেদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, জানান, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় মা ইলিশ রক্ষার অভিযান চলাকালীন সময়ে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় গজারীয়া নদীতে ইলিশ ও জাল সহ জেলেদের ধাওয়া করাকালীন একটি জেলেদের ট্রলার ইউএনও’র স্প্রীড বোডের উপর উঠিয়ে দেয়। তখন ইউএনও’র দেহরক্ষী তুহিন (২৭) শর্টগান সহ নদীতে পরে যায়। অপর দেহরক্ষী আনসার সদস্যসহ ইউএনও আহত হয়। হামলাকারী জেলেরা দ্রুত পালিয়ে যায়। পরে দেহরক্ষী আনসার সদস্য তুহিনকে নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও তার সাথে থাকা অস্ত্র (শর্টগান) নদীতে পরে যায়। বরিশাল থেকে ডুবুরি টিম এসে অস্ত্র (শর্টগান)টি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, ইউএনও’র উপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »