সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোহাম্মাদ এখন ছোট মনি নিবাসে
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোহাম্মাদ এখন ছোট মনি নিবাসে

রোজা শরীফ :
অতঃপর মানসিক প্রতিবন্ধি’র সদ্যজাত পূত্র সন্তান মোহাম্মাদকে বরিশালের আগৈলঝাড়ার গৌলাস্থ ছোট মনি নিবাসে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় এ্যাম্বুলেন্স যোগে নবজাতকে ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নামা মানুষিক প্রতিবন্ধি সুস্থ্য রয়েছে বলে নিশ্চিত করেছেন গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খুরশিদ জাহান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার জানান, গত ২৯ আগষ্ট বিকালে বরিশালের বিমানবন্দর থানাধীন মাধবপাশা গ্রামের ইছাহাক হাওলাদারের স্ত্রী মিনারা বেগম অজ্ঞাত নামা ৩০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি অসুস্থ্য প্রসুতিকে হাসপাতালে ভর্তি করান। ওই দিন রাতেই জরুরী ভিত্তিতে চিকিৎসকরা ওই প্রসুতির সিজার করলে সে একটি পূত্র সন্তান প্রসব করেন। অজ্ঞাতনামা মানুসিক প্রতিবন্ধিকে ভর্তি করার পর তার দায়ভার নিতে কাউকে পাওয়া না গেলে ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার নিজেই সদ্যজাত পূত্র সন্তানটি তার কাছে রেখে দেন। সন্তানটি সুস্থ্য ও ফুটফুটে সুন্দর হওয়ায় অনেকেই তার কাছ থেকে নিচে চেয়েছেন। অতঃপর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার আজ বুধবার সদ্যজাত পূত্র সন্তানটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিসার দিলরুবা রইচি’র কাছে হস্তান্তর করেন। সমাজসেবা অফিসার দিলরুবা রইচি জানান, সন্তানটিকে তার কাছে দেয়ার পর তিনি ওই সন্তানের নাম রাখেন ‘মোহাম্মাদ’। তিনি তৎক্ষনিক বরিশালের আগৈলঝাড়ার গৌলাস্থ ছোট মনি নিবাসে এ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রেরণ করেন। এর আগে হাসপাতাল সমাজসেবা কার্যলয়ের পক্ষ থেকে সন্তানটির জন্য দুধ, নতুন জামা, তোয়ালে, ফিটার, ফ্লাক্স, টিস্যু, গামলা ও ওয়ালক্লর্থ উপহার প্রদান করেন। বিকালে অনুষ্ঠানিক ভাবে ছোট মনি নিবার্সের স্টাফ সাহিদা খানমের নিকট সন্তানটিকে হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ নজমুল আহসান, শিশু বিভাগের রেজিস্ট্রার ডাঃ ফয়সাল আহম্মেদ, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিসার দিলরুবা রইচি ও মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »