চক্রাকারে ঘুরছে মানুষ
কেউ বা হুঁশে কেউবা বেহুঁশ
অস্থির এক প্রতিযোগিতায়
আমরা সবাই অসম প্রতিযোগী
কারো খুদা পেটে কারো আবার মনে
কেহ লোভ লালসার দাসত্ব করে গেছে পশু বনে
এই খেলা সাঙ্গ করে যেতে হবে মাটির ঘরে
অনন্ত কাল থাকবে হেথা
মনকির নেকির করবে ছওয়াব
যদি হতে পার সফল নিবে তোমায় ইল্লিনে
গোর ছওয়ালে রাসুল বিনা আর কেহ নেই কান্ডারী
রাসুল প্রেমের রশৌনিতে উজ্জ্বলিত যার হূদয়
সে পাবে রাসুলের দেখা রাসুল তাহার হবেন সখা
কবর হাশর পুলসিরাতে রাসুল রবেন সাথে সাথে
কাওসারে পিলাবেন পানি রাখিয়া আরশের ছায়
সময় থাকতে চিন তাঁরে তাঁর মতো দরদী নাই এ সংসারে
রাসুল নাম যার যপমালা তার থাকেনা ভবো জ্বালা
ছলেল্লাহুআলায়ে ছাল্লাম ‘ আল্লা নিজে দুরুদ পড়ে
রাসুল প্রেমে হইয়া মশগুল।