শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যবিপ্রবি পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২২, ১২:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যবিপ্রবি পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড

যশোর ব্যুরো : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড।

বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ ও সুইজারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা সুইসকনট্যাক্টের যৌথ আমন্ত্রণে তিনি যবিপ্রবি পরিদর্শনে আসেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে সড়কপথে পদ্মা সেতু হয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা যবিপ্রবি পরিদর্শনে আসেন। যবিপ্রবিতে তাদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তারা।

দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, শিক্ষা ও গবেষণা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে অত্যাধুনিক গবেষণাগার গড়ে তোলা হয়েছে। আপনার দেশের সহযোগিতা পেলে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা আরও এগিয়ে যাবে। বর্তমানে যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে নানাভাবে সহযোগিতা করছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এ বিভাগটি ভারী শিল্পের যন্ত্রপাতি তৈরিতেও সক্ষম হবে।

বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গবেষণাগার পরিদর্শনে যান নাথালি চুয়ার্ড। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে গিয়ে তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরি রয়েল প্লাগ, বাম্প রাবার অব মোটরসাইকেল, পিভিসি পাইপ জয়েন্ট ও ব্রেক প্যাডেল তৈরির ডাইস, অটোমেটেড প্লান্ট ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং সলিড ফার্টিলাইজার স্প্রেডার মেশিনসহ নানা প্রকল্প ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি আইপিই বিভাগের অত্যাধুনিক বিভিন্ন ল্যাব ও ওয়ার্কশপ পরিদর্শন করেন।

যবিপ্রবির শিক্ষা ও গবেষণায় উন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। একই সঙ্গে যবিপ্রবির শিক্ষা ও গবেষণায় তার দেশের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, রেজিস্টার প্রকৌশলী মো. আহসান হাবীব, আইপিই বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, সুইসকনট্যাক্টের টিম লিডার মার্কাস এনহ্যাম, কান্ট্রি ডিরেক্টর মুজিবুল সেজান, সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদ, ম্যানেজার রুখেন আজাদ, আইপিই বিভাগের শিক্ষক ড. রুবাইয়েত করিম, ড. মো. সাখাওয়াত হোসেন, ড. মো. মাহফুজুর রহমান, মো. তৌহিদুজ্জামান, এস এম তাজিম আহমেদ, রাকেশ রায়, সম্রাট কুমার দে প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »