শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২২, ২:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

যশোর ব্যুরো : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নিলুফা ইয়াসমিন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি খুলনার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া পৌর এলাকার তালতলাহাট রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা হাঁটতে হাঁটতে তালতলা এলাকায় আসেন এবং তালতলাহাট এলাকার এক বাড়ি থেকে পানি পান করেন। পরে আবার খুলনার দিকে হাঁটতে থাকেন। এসময় দুপুরে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

নিহত বৃদ্ধার বড় ছেলে মো. বাশার হাসান জানান, তার মা নিলুফা ইয়াসমিন নওয়াপাড়ার প্রফেসরপাড়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে আসেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তার মা মানসিক ভারসাম্যহীন এবং কানে কম শুনতে পেতেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বলেন, তালতলাহাট স্টেশনের সামনে সোমবার দুপুরে নিলুফা ইয়াসমিন নামে এক বৃদ্ধা খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »