মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অর্ধডজন আ.লীগ নেতা
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২২, ২:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অর্ধডজন আ.লীগ নেতা

যশোর ব্যূরো : ৬১ জেলা পরিষদে তফসিল ঘোষণা করেছে সরকার। আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় যশোর জেলা পরিষদের ভোট। ১৫ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যশোর জেলা পরিষদের চেয়ারম্যান হতে আগ্রহী অর্ধডজন আওয়ামী লীগ নেতা। ইতিমধ্যে তারা কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন। যদিও জেলা পরিষদে দলীয় মনোনয়ন ঠিক করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

যশোরে আগ্রহীদের মধ্যে রয়েছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ, সহসভাপতি খয়রাত হোসেন, আবদুল খালেক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ডিসেম্বর মাসে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ হাদিউজ্জামান। এরপর এক বছর দায়িত্ব পালন করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২০১৭ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুলকে। মেয়াদ শেষ হওয়ার পর তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। আবারও চেয়ারম্যান পদে তিনি আসতে আগ্রহী।

সাইফুজ্জামান পিকুল জানান, আমি চেয়ারম্যান হওয়ার পর যশোর জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তা নির্মাণ, শিক্ষা বৃত্তি, মুক্তিযোদ্ধাদের ভাতা ও অসহায় মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করেছি। আবারও চেয়ারম্যান হতে পারলে বাকি কাজ করতে পারবো। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন দলীয় মনোনয়নের জন্য।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, আমি ১৯৬৮ সালে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলাম। ২০১২ সাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১৯৯৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ছিলাম। দল ক্ষমতায় আসার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা জনপ্রতিনিধি হয়েছেন। আমি কোথাও যেতে পারিনি। এজন্য এবার আশাবাদী দলীয় সভাপতি আমাকে যশোর জেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ বলেন, ১৯৭৪ সাল থেকে আমি ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির সাথে যুক্ত। ৭৫ সালে ঢাকার ধানমন্ডি থানা ছাত্রলীগ ও ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ছিলাম। এখন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে আছি। আমি দলের কাছে মনোনয়ন চাইবো। আশাবাদী দলের নেত্রী আমাকে বেছে নেবেন। আমি চেয়ারম্যান হতে পারলে আম জনতার সেবা করবো।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন বলেন, আমি ৫৮ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে আছি। দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। এখন দলীয় নেত্রী যদি আমাকে জেলা পরিষদে মনোনয়ন দেন তাহলে জনগণের সেবা করতে পারবো। শেষ জীবনে আমার কোন লোভ নেই, শুধু যশোরের উন্নয়নে কাজ করতে চাই।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদ্য বিলুপ্ত যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেকও আলোচনায় রয়েছেন। তিনি বলেন জেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর ঢাকায় নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। প্যানেল চেয়ারম্যান ছিলাম। আশা করছি নেত্রী এবার চেয়ারম্যান পদে মনোনয়ন দিবেন।

জেলা আওয়ামী লীগের সাবেক নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আমি ১৯৮৬ সালে সিটি কলেজ ছাত্রলীগের ভিপি ছিলাম। এরপর এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রভাগে ছিলাম। বর্তমানে যশোর নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালে পিপি হিসেবে আছি। আসলে জনপ্রতিনিধি না হতে পারলে জনগণের সেবা করা যায় না। এজন্য জেলা পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাইবো। নেত্রী দিলে যশোরবাসীর কিছুটা সেবা করতে পারবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »