সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যা বলার বলে দিয়েছি : বুবলী
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ৩:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যা বলার বলে দিয়েছি : বুবলী

আড়াই বছর আগেই জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী ও সুপারস্টার শাকিব খানের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। এতদিন বিয়ে কিংবা সন্তানের বিষয়টি গোপন থাকলেও শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছেলেকে প্রকাশ্যে আনেন এই দম্পতি। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন তারা।

বুবলী বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমা নিয়ে ব্যস্ত। সেই শুটিং সেটে তার সাক্ষাৎ পেতে প্রায় সময়ই সংবাদকর্মীরা ভিড় করেন। আর এতে কিছুটা বিব্রতবোধ করছেন তিনি। এর আগে শাকিব-বুবলী দুজনের বাড়ির সামনে গেলেও দেখা মেলেনি তাদের।

সম্প্রতি এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে চিত্রনায়িকা বুবলী বলেন, ‘আমি কাজ নিয়ে এখন ব্যস্ত আছি। আপাতত আমার কাজেই মন দিতে চাই; যা বলার ইতোমধ্যেই তা তো বলেই দিয়েছি। যা আপনারা জেনেছেন। এখন নতুন করে আর কী বলব।’

তিনি আরও বলেন, ‘আমার শুটিং সেটগুলোতে যেভাবে সবাই (সংবাদকর্মীরা) ভিড় করছেন, তাতে নিজের কাছেই কেমন যেন লাগে! সবকিছু আমি কিন্তু আমার ফেসবুক থেকে জানিয়েছি। এখন এসব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাকে একটু আমার মতো থাকতে দিন। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে আরও সাপোর্ট পাব।’ প্রসঙ্গত, এ ছাড়া বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব-বুবলী। এখন সিনেমাটির ডাবিংয়ের কাজ চলছে।

শনিবার (১ অক্টোবর) সকাল থেকেই সিনেমাটির একটি গানের শুটিং করছেন শাকিব-বুবলী। দেলোয়ার হোসেন দিলের গল্পে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। সিনেমাটি নির্মাণ করছেন তপু খান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »