মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যেখানে বদলি সেখানেই দুর্নীতির অভিযোগ
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যেখানে বদলি সেখানেই দুর্নীতির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

৪০ লাখ ৯২ হাজার ১০৬ টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি অফিসের সাবেক নাজির মো. রফিকুল ইসলাম বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার (২৮ আগস্ট) দুদকের পটুয়াখালী জেলা সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী মামলাটি করেছেন।

রফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের মৃত তোজাম্বর আলী হাওলাদারের ছেলে। এর আগে দুর্নীতির আরেক মামলায় বরখাস্ত হন। এরপর ২০১৫ সালে বাউফল উপজেলা ভূমি অফিসে মৌখিক দায়িত্ব পালনকালে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।

মামলায় উল্লেখ করা হয়েছে, কলাপাড়া উপজেলায় চাকরিকালে এক মামলায় বরখাস্ত হন। পরে ২০১৫ সালের ৪ এপ্রিল বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করে প্রশাসন। বরখাস্ত থাকাকালে বাউফল উপজেলা ভূমি অফিসে জনবল সংকট থাকায় সংশ্লিষ্টরা তাকে মৌখিকভাবে নাজিরের দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সেখানে দায়িত্ব পালনকালে ৫১টি চালানের মাধ্যমে সরকারি অর্থ কোষাগারে জমা না দিয়ে ভুয়া চালান দেখিয়ে ৪০ লাখ ৯২ হাজার ১০৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় অভিযোগ দেওয়া হয় তার বিরুদ্ধে। অভিযোগের পর তাকে রাঙ্গাবালী উপজেলায় বদলি করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের দীর্ঘ অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হলে মামলাটি করা হয়।

এদিকে একই কারণে চলতি বছরের ৩ জুন তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান। এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি।

পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, রফিকুল ইসলাম সরকারি ক্ষমতার অপব্যবহার করে ৫১টি চালানের মাধ্যমে অর্থ জমা না দিয়ে ভুয়া চালান সৃজন করেন। যা ক্যাশ বইতে পেস্ট করে চালানে ৪০ লাখ ৯২ হাজার ১০৬ টাকা আত্মসাৎ করে। পেনাল কোড ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধ করেছে। অনুসন্ধানে যার তথ্য প্রথম পাওয়া গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »