সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যেসব খাবার আয়রনের ঘাটতি দূর করে
প্রকাশ: ১২ আগস্ট, ২০২২, ৫:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যেসব খাবার আয়রনের ঘাটতি দূর করে

ডেস্ক রিপোর্ট

দেহে আয়রনের ঘাটতির কারণে অনেকেই নানা রোগে আক্রান্ত হন। যদিও কিছু খাবার বেশি করে খেলেই আয়রনের ঘাটতি দূর করা সম্ভব।

লেবু খাওয়ার উপকারিতা

ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল হলো লেবু। এটি কাজ করে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে। আয়রণ শোষণেও কাজ করে লেবু। তাই নিয়মিত লেবু খেতে হবে। এতে অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ হবে সেইসাথে বাড়বে শরীরে রক্তও।

বেদানা খাবেন যে কারণে

নিয়মিত বেদানা খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব। বেদানায় থাকে ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন সি। সেইসাথে এতে থাকে প্রচুর আয়রন। এক গ্লাস হালকা গরম দুধের সাথে বেদানা মিশিয়ে খান। এতে শরীরে হিমোগ্লোবিন বাড়বে। রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ, খেজুর ও বেদানা একসাথে খেলে বেশি উপকার পাবেন। এতে দৃষ্টিশক্তিও ভালো হবে।

প্রতিদিন একটি আপেল

প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, একথা তো প্রচলিত রয়েছেই। আপেলের আছে অনেক গুণ। তাই প্রতিদিন একটি করে আপেল খান। মেয়েদের জন্য এটি বেশি জরুরি। নিয়মিত আপেল খেলে তা শরীরে আয়রনের ঘাটতি পূরণে কাজ করে। আপেল দিয়ে আপেল পাই, প্যানকেক ইত্যাদি তৈরি করেও খেতে পারেন।

আয়রনের ঘাটতি দূর করবে কিশমিশ

কিশমিশ খেলে তা শরীরের আয়রনের ঘাটতি দূর করতে কাজ করে। আমাদের শরীরের আয়রনের ঘাটতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই কিশমিশ। বিশেষ করে কালো কিশমিশে এই উপকারিতা বেশি থাকে। তাই নিয়ম করে কিশমিশ খেতে হবে।

ডুমুর খাবেন নিয়মিত

ডুমুর অত্যন্ত পুষ্টিকর একটি ফল। এতে থাকে ভিটামিন এ, বি ১, বি ২, ক্যালশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন। প্রতিরাতে দুটি ডুমুর পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই পানিটুকু ছেঁকে খেয়ে নিন। এতে রক্তে আয়রনের ঘাটতি দূর হবে, বাড়বে হিমোগ্লোবিন। এছাড়া ডুমুরের তরকারিও খেতে পারেন।

বিটের উপকারিতা

শরীরে আয়রনের ঘাটতি মেটাতে বীট ভূমিকা রাখতে পারে। তবে যাদের ডায়াবেটিস রয়েছে, তারা বিট এড়িয়ে চলবেন। কারণ বিটে থাকে প্রচুর শর্করাও। বিটের থেকেও বেশি আয়রন মিলবে বিটের পাতায়। তাই বিটের পাতা খেলেও মুক্তি মিলবে আয়রনের ঘাটতি থেকে।

জাম খাবেন যে কারণে

জাম সারা বছর পাওয়া যায় না। কেবল গ্রীষ্মকালেই জামের দেখা মেলে। আয়রনের ঘাটতি মেটাতে দারুণ কাজ করে জাম। এর বীজ গুঁড়া করে খেলেও মেলে উপকার। জাম খেলে শরীরে রক্ত বাড়ে। জামের রসের সাথে আমলকির রস মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »