শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গাবালীতে নিখোঁজ ব্যবসায়ী স্বপন উদ্ধার
প্রকাশ: ৮ জুন, ২০২২, ৭:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে নিখোঁজ ব্যবসায়ী স্বপন উদ্ধার

মোঃফিরোজ ফরাজী,রাঙাবালী পটুয়াখালী:

নিখোঁজের তিনদিনের মাথায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ব্যবসায়ী স্বপন ফকির (৩২) উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে গলাচিপা উপজেলার গোলখালী এলাকা থেকে তাকে জেলেরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে বলে জানা গেছে। বর্তমানে তিনি গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরিবারের দাবি, উদ্ধারের সময় স্বপনের হাত-পা ও চোখ বাঁধা ছিল এবং মুখ কসটেপ দিয়ে পেচাঁনো ছিল।

এরআগে গত রোববার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের এ ভূষা মাল ব্যবসায়ী স্বপন নিখোঁজ হয়। পরিবারের ভাষ্য ছিল, স্বপনকে অপহরণ করে তাকে দিয়েই মোবাইলে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। নিখোঁজের এ ঘটনায় সোমবার সকালে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ব্যবসায়ী স্বপনের বোন জামাই ইদ্রিস মুন্সি বলেন, ‘গোলখালীর ঠোডায় হাত-পা ও চোখ এবং মুখ কসটেপ দিয়ে বাঁধা অবস্থায় রাস্তার ঢালে স্বপনকে ফেলে গেছে। স্থানীয় জেলেরা মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় তাকে পাইছে। আমরা গিয়েছি রাত দেড়টায়। গিয়ে কসটেপ ও নেকড়া (ছেঁড়া কাপড়) পেয়েছি। হাত-পা বাঁধা ছিল নেকড়া দিয়ে। মুখ বাঁধা ছিল কসটেপ দিয়ে। সে এখন গলাচিপা হাসপাতালে ভর্তি।’

পরিবারের লোকজন বলছে, তাকে ৪-৫ জন লোকে নিয়ে গিয়েছিল। খাওয়া-দাওয়া করায়নি। মারধর করছে। পরে মাছ ধরতে গিয়ে জেলেরা তাকে পায় এবং পরিবারকে জানায়।

ব্যবসায়ী স্বপন নিখোঁজের এ ঘটনার তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার এসআই আল আমিন বলেন, ‘পরিবারের লোকজন জানিয়েছে স্বপনকে ওই অবস্থায় পাওয়া গেছে। তবে আমাদের তদন্ত এখনও অব্যাহত আছে। এটি অপহরণ নাকি কোন নাটকীয়তা আছে, এটা আমরা তদন্ত করছি। সে আসছে, এখন আমাদের তদন্তে সুবিধা হবে।’

উল্লেখ্য, ব্যবসায়ী স্বপন নিখোঁজের পর পরিবারের দাবি ছিল, শুক্রবার ডাল বিক্রি করতে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপায় যান ভূষা মাল বিক্রেতা স্বপন। পরে রোববার বিকেল সাড়ে ৪ টায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পৌনে ৯ টায় খেয়া পার হয়ে উত্তর চরলতা গাছবন এলাকা পৌঁছায় সে। এরপর রাত ১১ টা ৪৮ মিনিটে বোন হোসনেয়ারা বেগমের মুঠোফোনে স্বপনের ব্যবহৃত মোবাইল থেকে একটি কল আসে। কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে কান্নাকাটি নিজের জীবন বাঁচাতে বোনকে মুক্তিপণের এক লাখ টাকা জোগাড় করে দিতে আকুতি করেছিল স্বপন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »