রাঙ্গুনিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজন গ্রেপ্তার
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজন গ্রেপ্তার

প্রতিনিধি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ছাত্রলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রোববার রাতে রাশেদুল ইসলাম তালুকদার (৪৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা–পুলিশ।

রাশেদুল ইসলাম রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফকিরপাড়ার বাসিন্দা। পুলিশ বলছে, রাশেদুল জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে রাঙ্গুনিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ বাদী হয়ে মামলাটি করেন। এতে রাশেদুল ইসলামের পাশাপাশি আরও একজনকে আসামি করা হয়েছে।

মোহাম্মদ ইমতিয়াজ বলেন, দেশে গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষ অনিবার্যসহ রাষ্ট্র, সরকার ও পুলিশের বিরুদ্ধে নানা উসকানিমূলক পোস্ট দিয়ে ফেসবুকে প্রচারণা চালান রাশেদুল ইসলাম। এ কারণে তিনি বাদী হয়ে মামলাটি করেছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »