সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাকার পুত্রদের অত্যাচার থেকে রক্ষা দাবী পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাকার পুত্রদের অত্যাচার থেকে রক্ষা দাবী পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধিঃ

একাত্তরের চিহ্নিত রাজাকার,পটুয়াখালী পুরান বাজর লুটপাটের মুল হোতা,যুদ্ধাপরাধী আলাউদ্দীন সিকদারের ছেলেদের অত্যাচার,মিথ্যা মামলা ও হয়রানী থেকে মুক্তির লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর একটি সংখ্যালঘু পরিবার।

আজ সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ধীমান কর্মকার। এ সময় সংখ্যালঘু পরিবারের নারীসহ অনেক সদস্য উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে ধিমান কর্মকার জানান, তাদের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের জেএল-৮,উত্তর বাদুরা মৌজায় খতিয়ান নং- ৩৮৯,৩৯০,৩৯১,৭৪৭,৮৯৭ সহ বিভিন্ন খতিয়ানে দাগ নং-১৫৬৭,১৪৬২,১৪৬৩,২৪,২৭,৩৩,৩৮,৩৫,১৫০১,১৫০৮,১০০৩,১০০৪,১০১৬,১০১৯,১০২৮ এ্র প্রায় ১২ একর জমি রয়েছে। উক্ত জমির মধ্যে থেকে তাদের পরিবার বিভিন্ন সময় ৪ একর জমি রাজাকার আলাউদ্দীন সিকদারের নিকট বিক্রয় করেছে।

আলাউদ্দিন সিকদারের মৃত্যুর পর তার ছেলে আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির সিকদার,তার ভাই এডভোকেট আলমগীর সিকদার এবং ভাইয়ের ছেলে রুবেল সিকদার তাদের বাকী পৈত্রিক ৮ একর জমি জোড় করে দখল করে নিয়ে যায়। রাজাকার পুত্র জমি জবর দখল করেই ক্ষান্ত হননি,একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের দেশ ত্যাগের হুমকী দিচ্ছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ জমি উদ্ধারে একাধীকবার চেষ্টা করলেও তাদের অবৈধ অর্থ ক্ষমতার দাপটে জমি উদ্ধারে ব্যর্থ হয়।

সম্প্রতি জমি উদ্ধারের জন্য তারা প্রশাসনের দ্বারস্ত হলে তাদের নামে সিআর মামলা নং-৯০৭/২০১৯,জিআর মামলা নং-৩১/৪০৬,সিআর মামলা নং-৭০৯/২০১৯,জিআর মামলা নং-৪৯/৪২৪,সিআর মামলা নং-৭২১/২০১৯ মামলাগুলো দায়ের করে রাজাকার পরিবার। এ সব মামলায় তাদের পাশাপাশি যারা তাদের সহযোগিতা করে তাদেরও আসামী করা হয়েছে।

অশ্রæসজল চোখে তিনি জানান,পরিবার পরিজন নিয়ে তিনি এই বাংলাদেশে থাকতে চান। মিথ্যা মামলা এবং হুমকী থেকে পরিত্রাণ চান। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »