সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরের ইসরাত জাহান দেশসেরা কনটেন্ট নির্মাতা
প্রকাশ: ৮ মার্চ, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরের ইসরাত জাহান দেশসেরা কনটেন্ট নির্মাতা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের স্কুল শিক্ষিকা ইসরাত জাহান ফেরদৌস দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়নের চলতি পাক্ষিকে এটুআই তাকে এই দেশসেরা মনোনীত করেন। ইসরাত জাহান ফেরদৌস বিষয়টি বুধবার (৮মার্চ) নারী দিবসে এসে সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি রাজাপুর উপজেলার ৭৪নং দক্ষিণ বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

জানাগেছে, ২০১৫ সাল থেকে শিক্ষক বাতায়নের সঙ্গে যুক্ত হয়ে তিনি নৈতিকতা ও দায়িত্ববোধ থেকে উৎসাহিত হয়ে করোনা দুর্যোগ সময়ে শুরুতেই উপজেলায় সর্ব প্রথম প্রাথমিক শিক্ষক হিসেবে অনলাইন ক্লাস শুরু করেন। কখনো লাইভ আবার কখনো রেকর্ডের লাইভ। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জেলা প্রাথমিক শিক্ষক অ্যাম্বাসেডরের স্বীকৃতি পায়। ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, ২০২২ সালে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় জেলার শ্রেষ্ঠ জয়িতা, ২০২২ সালে শিক্ষক বাতায়নের দেশসেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছিলেন। ২০২৩ সালে এসে সে দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়।

ইসরাত জাহান ফেরদৌস বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শ্রেনিকক্ষে একজন শিক্ষকের ডিজিটাল কনটেন্ট এর ব্যবহার খুবই জরুরী। ২০১৪ সালে ১২ দিনের আইসিটি ট্রেনিং থেকে তার এই ডিজিটাল কনটেন্ট তৈরির যাত্রা শুরু। অনেক ভালোলাগা ও আন্তরিকতার সাথে এই কাজ শুরু করি। প্রথম দিকে তাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। বিদ্যালয়ে একটি মাত্র ল্যাপটপ ছিল তাও ভালো কাজ করত না। কিন্তু তার নিজের কাজ করার প্রবল আগ্রহ থেকে ২০১৭ সালে নিজেই ল্যাপটপ কিনে কাজ শুরু করেন। এই কাজে যারা তাকে সাহায্য করেছে তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞাও প্রকাশ করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »