সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরের গাছ ব্যবসায়ী আওলাদ ‘একন আমারে পঙ্গু অইয়া চলতে অইবে’
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরের গাছ ব্যবসায়ী আওলাদ ‘একন আমারে পঙ্গু অইয়া চলতে অইবে’

স্টাফ রিপোর্টার : রামদা দিয়া কোপ মারি আমার ডান হাত দেহ থ্যাইকা কাটি দিছে। ওই হাতটা একন ঝুলে আছে! তাও ওদের সাধ মিটেনি। দেহের বাকিটা লইয়া ঢাকার পঙ্গু হাসপাতালে আছি। একন ওরা আমাকে খুন হরবে বলে হুমকি দিছে। মামলা হরলে মোরে ও মোর বৌ, বাচ্চারেও দুন্নইত দিয়া শেষ কইরা দেবে । মোরে যারা মারছে তারা পুশিশের সামনে ঘোরে ।আর মুই পঙ্গু হাসপাতালের বিছনায় মৃত্যুর জন্য দিন গুনছি । মোর ওপরে যারা হামলা হরছে হ্যাগো পুলিশ একনো ধরেনি। ওরা বুক ফুলাই ঘুইরা বেড়ায়।
ওরা বলে খুন হরলে অয় কি। মোগো কিছু হরতে পারবেনা বলে কান্নায় ভেঙ্গে পড়লেন ।
শনিবার দুপুরে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালের জি ৩৭ নম্বর বেডে বসে কথাগুলো বলছিলেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া গ্রামের মৃত্যু আলফাজ উদ্দিনের পুত্র গাছ ব্যবসায়ী আওলাদ হোসেন (৪৫) ।
চাঁদার টাকা না দেয়ায় একটি পক্ষ কোপ দিয়ে সাইফুলের ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাটি ঘটে রাজাপুরের নিজামিয়া বাজারের একটি চায়ের দোকানে ১৫ ফেব্রুয়ারী ‘২৩ তারিখ সকাল পৌনে দশটায়।
আওলাদের স্ত্রী ফজিলা বেগম জানান, আওলাদ একজন দিনমজুর ও গাছের ব্যবসা করেন। ঘটনার দিন গ্রামের নিজামিয়া বাজারে চা খেতে ছিল। দোকানে দোকানদার আর আওলাদ ছাড়া আর কেউ ছিলনা।
হঠাৎ করে সন্ত্রাসীরা পুরো বাজার ঘেরাও করে ঐ চায়ের দোকানে আওলাদকে একা পেয়ে অস্রে সজ্জে সজ্জিত হয়ে রামদার কোপে তাঁর ডান হাত বিচ্ছিন্ন করে দেন।এছাড়া মাথা,পেট,ঘাড়,পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। আল্লাহর হুকুমে আমার স্বামীর পরানডা এখনো আছে। তবে ডান হাত আর কোন কাজে আসবেনা।শরিরে বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক হাড়কাটা জখম রয়েছে। সেলাই করা হয় একশত দুটি।
মূমূর্ষ অবস্থায় তাঁকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বরিশালে প্রাথমিকভাবে সেলাই করা হয় কাটা ফুলা,হাড়কাটা স্থানগুলোতে। এখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন আওলাদকে ।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলতে বলতে এক সময় ফজিলা ডুকরে কেঁদে ওঠেন। কান্না সামলে তিনি বলেন, ‘আমার স্বামির ডান হাত শেষ। মাথায় কোপ,সরীরের বিভিন্ন জায়গায় কোপ। আওলাদ এখন পঙ্গু মানুষ। ওকে পঙ্গু হয়ে চলতে হবে।
আওলাদের পাশে বসে ছিলেন তাঁর আত্মীয় ওসমান । তিনি জানান, ওই ঘটনায় এখনো মামলা করে নাই। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় আমরা ভীত সন্ত্রস্ত। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। মামলা করলে হামলাকারীরা আবারো হামলা করবে বলে তারা বলছে। এমনকি আওলাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবে।এমন অবস্থায় আওলাদ ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।
তারা জানান, এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন হামলাকারীরা। দিনে রাতে আওলাদের এলাকায় গিয়ে তাঁদেরকে মামলা না দেয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলা দিলে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »