শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে কালিমা সম্বলিত তোরণ ও কবর অপসারণের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন: আমরা শান্তি চাই 
প্রকাশ: ৩১ মার্চ, ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে কালিমা সম্বলিত তোরণ ও কবর অপসারণের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন: আমরা শান্তি চাই 
মামুনুর রশীদ নোমানী :  ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া হজী বাড়ি জামে মসজিদ সংলগ্ন কালিমা সম্বলিত তোরণ ও পুরাতন গোরস্থান  উচ্ছেদের পরিকল্পনা শুরু করেছে স্থানীয় একটি মহল। এর প্রতিবাদে বুধবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এ সময় বক্তব্য রাখেন  মসজিদের মুতাওয়াল্লী মো. ফারুক হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক মো. ইউনুস আলী মোল্লা, স্থানীয় মুসল্লি ও সামাজিক ব্যক্তিত্ব খলিলুর রহমান প্রমুখ।
এসময় স্থানীয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়ইয়া ইউপি সংরক্ষিত নারী সদস্য ছালমা আক্তার, ইউপি সদস্য কবির হোসেনসহ শতাধিক লোকজন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে উল্লেখ করা হয় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া গ্রামটি নদী ভাঙ্গন কবলিত একটি জনপদ। বছরের পরে বছর এলাকার মানুষ সুশৃংখলভাবে শান্তিতে বসবাস করে আসছে। সম্প্রতি একটি কুচক্রিমহল ও এলাকার শান্তি বিনষ্টকারী একটি দুষ্টচক্র ঐতিহ্যবাহী চল্লিশকাহনিয়া হাজী বাড়ি জামে মসজিদ এর কমিটি নিয়ে নোংরামী করছে। এর পরই মরহুম শাহ রুমীয়ান ফকিরের মাতা এবং পিতা মরহুম আজাহার আলীর অর্ধশত বছরের কবর ও লা ইলাহা ইলাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ,আল্লাহু, মুহাম্মদ লেখা পাকা তোরণ উচ্ছেদের জন্য ষড়যন্ত্রের পায়তারা করছে। তোরন, কবর ও মসজিদ মরহুম শাহ রুমিয়ান ফকিরদের দানকৃত জমিতে। তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী চল্লিশ কাহনিয়া হাজী বাড়ি জামে মসজিদ এর বর্তমানে কোন বৈধ কমিটি নাই। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ভুল বুঝিয়ে তাদের হস্তক্ষেপে স্বঘোষিত একটি অবৈধ কমিটি করে।
অবৈধ ও কথিত মসজিদ কমিটির কতিপয় দুষ্ট সদস্য মসজিদের নাম ব্যববহার করে অপপ্রচার ও শান্তি বিনষ্টের পায়তারা করছে। এসব লোকদের জমি বা অবদান কোনটাই নাই। অথচ তারা সমাজে বিশৃংখলা  সৃষ্টির জন্য কাজ করছে এবং অপপ্রচার করে সুনাম নষ্ট করছে ঐতিহ্যবাহী মসজিদের। আমরা চল্লিশ কাহনিয়ার শান্তি প্রিয় লোকজন শান্তিতে বসবাস করতে চাই। একই সাথে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ধর্মীয় বিষয় নিয়ে উস্কানী দিয়ে দাঙ্গা
লাগানো সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। তারা ধর্মের নামে বিষবাষ্প ছড়িয়ে  যেকোন সময় অনাকাংখিত ঘটনা ঘটানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। চল্লিশ কাহনিয়া গ্রামের শান্তি শৃংখলা বজায় রাখতে কবর , কালিমা তোরণ উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধ এবং ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »