সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন
প্রকাশ: ২৫ আগস্ট, ২০১৯, ৬:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

ঝালকাঠির (রাজাপুর ) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুত্রের পাশবিক নির্যাতন, মানুষিক ও শারীরিক যন্ত্রনা সইতে না পেরে পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ৮৩ বছর বয়সের বৃদ্ধ মোঃ আমির হোসেন। রবিবার সকাল সাড়ে ৯টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মোঃ আমির হোসেন উপজেলার রোলা গ্রামের মৃত আব্দুল আজিজ ফরাজীর পুত্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হোসেন জানায়, তার বড় পুত্র মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ বর্তমানে পুটিয়াখালী ঝালবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। দীর্ঘদিন থেকে পিতা আমির হোসেনের বসত ঘর সহ বাড়ি তার ঔরশজাত অন্য পাঁচ সন্তানের হক নষ্ট করে বড় ছেলে মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ দলিল মুলে লিখে নিতে পাশবিক নির্যাতন সহ মানুষিক ও শারীরিক যন্ত্রনা দিয়ে আসছে। এমনকি তার বড় পুত্র মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ চলতি বছরের ২ আগস্ট মারধর করে।

মারধরের ঘটনায় ৮ আগস্ট ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বড় ছেলেকে আসামি করে মামলা দায়ের করে। ঐ মামলায় ১৯ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুস্তাকীম বিল্লাহ বাড়িতে এসে পুনরায় আবার ২৩ আগস্ট ভাড়া করা গুন্ডা বাহিনী নিয়ে পিতা সহ ভাইদের উপরও হামলা চালায়। এতে মোঃ মহসিন উদ্দিন গুরুত্বর আহত হয়। সে বর্তামানে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এমতাবস্থায় বৃদ্ধ বয়সে পুত্রের নির্যাতন থেকে পরিবারকে রক্ষা করতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশুহস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে আমির হোসেন এর অভিযুক্ত বড় পুত্র ও পুটিয়াখালী ঝালবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ সম্পূর্ন অভিযোগ অস্বীকার করে জানায়, পিতার কাছ থেকে আমার প্রাপ্য বুঝে নিতে চেয়েছি মাত্র।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »