মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় আটক ২
প্রকাশ: ৩০ মে, ২০২০, ৯:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় আটক ২

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পুলিশের এসআই খোকন হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার ধারায় পৃথক দুটি মালমা দায়ের করেছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে হামলাকারি ও এলাকার চিহ্নিত মাদক কারবারি সাগর হাওলাদার (২৮) ও নাঈম হাওলাদারকে (২০) গ্রেপ্তার করা হয়। আটককৃত সাগর হাওলাদার ওই এলাকার রতন হাওলাদারের ছেলে এবং নাঈম হাওলাদার একই এলাকার শাহাদৎ হাওলাদারের ছেলে।পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনজন পুলিশ সদস্য নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি রাজিব মল্লিককে আটক ও তার সহযোগীদের বিষয়ে তদন্ত করতে গালুয়া ইউনিয়নের কাটাখালি গ্রামে যায় রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার। সেখান থেকে রাজিব মল্লিকের সহযোগী সাগরকে আটক করে পুলিশ। এ সময় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিকের ছোট ভাই রাজিব মল্লিক সাগরকে ছিনিয়ে নিতে এসআই খোকনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত এসআইকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে। আটক দুজনকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »