সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে পুলিশ সদস্য ও বেতাগীর খাদ্য গুদাম কর্মকর্তাসহ ৫ জুয়ারি আটক
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২, ৯:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে পুলিশ সদস্য ও বেতাগীর খাদ্য গুদাম কর্মকর্তাসহ ৫ জুয়ারি আটক

 

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় অভিযান চালিয়ে বেতাগী উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা মো.নজরুল ইসলাম,পুলিশ সদস্য পুলক হালদার সহ ৫ জুয়ারিকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারী) রাতে পুলিশ বাদী হয়ে আটককৃতদের সহ ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার সকালে ঝালকাঠি জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার বামনখান এলাকার জগবন্দু হালদারের ছেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনেষ্টবল পুলক হালদার (৪৬), বাগড়ী এলাকার মৃত. শামসুল সিকদারের ছেলে বেতাগী উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা নজরুল ইসলাম (৩৫), রোলা এলাকার আ: রশিদ খানের ছেলে আ: সালাম খান (৫৫), সাংগর গ্রামের মৃত. নুরুল হক মৃধার ছেলে বাবুল মৃধা (৫৯) ও সাতুরিয়া এলাকার আ: সোবাহান এর ছেলে পলাশ হাওলাদার (২৫)।

এসময়ে জুয়াড়ীদের কাছে থাকা মোবাইল, জুয়া খেলার নগদ ১৫হাজার ৩৮০ টাকা সহ সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্য একজন পুলিশ সদস্য, একজন সাবেক সেনা সদস্য, একজন খাদ্য কর্মকর্তা, একজন চিহ্নিত ডাকাত রেয়েছে । তাদের বিরুদ্ধে রাতেই জুয়া নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয়রা জানান, নৈকাঠি এলাকায় প্রতিদিন সন্ধ্যার পরে স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিভিন্ন এলাকা থেকে এসে এখানে মাদক ও জুয়ার আসর বসায়। দেখলে মনে হচ্ছে এ যেন এক মাদক, জুয়ার রমরমা বাজার। নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রায়ই এ এলাকায় জুয়ার আসর বসান একটি প্রভাবশালী মহল।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শুক্রবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় রাজাপুর থানা পুলিশের একটি দল উপজেলার নৈকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার পলাতক আসামী আবুল কালাম মোল্লার বসতঘরে জুয়া খেলারত অবস্থায় ঘটনাস্থল থেকে ৫ জুয়ারিকে আটক করা হয়। আটকদের নামে মামলা রুজু করে ঝালকাঠি জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

বেতাগী উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা মো.নজরুল ইসলাম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »