শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে  প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, আটক-২
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে  প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, আটক-২

 

আবু সায়েম আকনঃ

ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আমির হোসেন আমু’র ছবি ভাংচুরের অভিযোগে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দু’জনকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি বাজারে আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো উত্তর সাউথপুর এলাকার মো. আইউবু আলী সরদারের ছেলে মো. বাদশা সরদার, বদনিকাঠি এলাকার ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক মো. কামরুল হাওলাদারের ছেলে মো. স্বাধীন হাওলাদার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঠবাড়ি ইউপির ৬নং ওয়ার্ডে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বদনিকাঠি বাজারে শুক্রবার সন্ধ্যায় ফুটবল মার্কার প্রার্থী মো. মানিক সরদার ও মোরগ মার্কার প্রার্থী মো. তাওহীদুল ইসলাম তাওহীদের বড় ভাই তরিকুল ইসলাম তারিকের সাথে নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন জড় হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করতে চেষ্টা করে। এ সময় মানিক সরদার তার লোকজন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মধ্যে ডুকে ভিতর থেকে নিজেই সাটার বন্ধ করে দেয়। বন্ধ করে তারেককে ফাঁসাতে অফিসের মধ্যে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আমির হোসেন আমু’র ছবি ভাংচুর করে। ভাংচুরের সময় অফিসের ভিতরে থাকা রাজাপুর উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বাধা দিলে ছবির গ্লাসে হাত কেটে যায়। এছাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইদ্রিস মৃধা প্রতিবাদ করলে ফুটবল মার্কার প্রার্থী মানিক সরদার বিষয়টি চেপে যেতে অনুরোধ করে। তারা ধারনা করছে মানিক সরদারের ইশারায়ই এই ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে। আটককৃতরা ছবি ভাংচুরের দায় পুলিশের কাছে স্বীকার করেছে।

এ ব্যাপারে মো. মানিক সরদার জানায়, আমাকে ফাঁসাতে এ ঘটনা সাজানো হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, ছবি ভাংচুরের ঘটনায় রাতেই মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ১০জন অজ্ঞাতসহ ২১ জনের নামে মামলা রুজু করেছেন। জিজ্ঞাসাবাদ করতে আনা দুইজনের মধ্যে স্বাধীন হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠিয়ে অপরজনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »