মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন

(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ৭৬ নং বামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠান উন্নয়নের বরাদ্ধের টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে তাকে ওই বিদ্যালয় থেকে অপসারণের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকায় ওই বিদ্যালয়ের মাঠে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন আয়োজকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজাহান খাঁন, শিক্ষার্থী অভিভাবক মোঃ মাসুম হাওলাদার, মোঃ হাসান, সাহিদা পারভীন ও একলাস হাওলাদার প্রমুখ।

বক্তারা প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বিলম্বে বিদ্যালয়ে হাজির হওয়া, প্রতিষ্ঠান উন্নয়নে অনুসৎসাহী, পাঠদানে অনিয়ম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্ধকৃত সরকারি টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালি পনা সহ নানা অনিয়মের কথা তুলে ধরে প্রতিষ্ঠানের প্রাণ ফিরিয়ে আনতে অতিদ্রুত প্রধান শিক্ষকের অপসারণ সহ তার বিচার দাবী করেন ৷

বক্তারা আরও জানান, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে লাগাতার কর্মসূচির ঘোষনা দেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »