শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্য সহ অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ৪:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্য সহ অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আবু সায়েম আকনঃ

ঝালকাঠির রাজাপুরে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দুইশতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন, স্থানীয় ইউপি সদস্য এম এ শুক্কুর, স্কুলের দাতা সদস্য মো. ফারুক হাওলাদার, মো. নুরুজ্জামান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, ইউনুচ আলী রাঢ়ি, প্রাক্তন শিক্ষার্থী নাসরিন আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, ম্যানেজিং কমিটির কাউকে কিছু না বলে আন্ডারগ্রাউন্ডের পত্রিকায় চাপা বিজ্ঞাপনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অর্থের বিনিময়ে একই পরিবারের তিন জনকে নিয়োগ দিয়েছে। এছাড়াও বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনের মালামাল বিক্রয় করে টাকা আত্মসাৎ করেন এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরন করে আসছে। তাই এই অবৈধ নিয়োগ বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারন দাবী করেন বক্তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ম্যানেজিং কমিটি যথাযথ রয়েছে। নিয়োগও যথাযথ প্রক্রিয়ায় হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »