শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নারীসহ আহত ৭
প্রকাশ: ১ অক্টোবর, ২০২২, ৫:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নারীসহ আহত ৭

ঝালকাঠির রাজাপুরের আপন ভাইয়ে ভাইয়ে জমির ভাগাভাগি নিয়ে বিরোধে বিরোধের জেরের সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বাড়ৈবাড়ি গ্রামের সরদারবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে নূরে আলম (৬০), তার স্ত্রী কাওসার বেগম (৫২), ছেলে রিপন সরদার (২৬) ও আব্দুল্লাহ (২২) রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অপর পক্ষের কবির, হক ও তার বোন রমিসা বরিশাল শেবাচিমে ভর্তি। আহতদের মধ্যে নূরে আলম ও রিপনের মাথা ফেটে গুরুত্বর আহত হয়েছেন। আহতদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নূরে আলম ও তার ছোট ভাইদের সাথে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে স্থানীয় শালিশদার উভয় নিয়ে শালিশ বৈঠক করে এবং শীগ্রই রোয়েদাদ দিবে বলে ঘোষণা দিয়ে চলে যাওয়ার পরে জমির ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে নূরে আলমের ছোট ভাই হক, কবির, মোস্তফা, ফেরদৌস, মিলনসহ ১০/১৫ জন মিলে নূরে আলমসহ তার স্ত্রী-সন্তানদের ওপর হামলা চালায়। এ বিষয়ে কবির সরদার জানান, এ বিষয়টি ভাই ভাই নিজেরা নিজেরা। স্থানীয় মেম্বরের মাধ্যমে নিজেরা ম্যানেজ করে নিবো। তিনি জানান, এ ঘটনায় হক, কবির ও তার বোন রমিসাসহ কয়েকজন আহত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান জানান, উভয় পক্ষ শালিশ মান্য করলে কয়েক দফায় বৈঠক হয়। শনিবারও বৈঠক হয়েছে এবং শালিশদারদের সিদ্ধান্ত উভয় পক্ষ মান্য করেছে কিন্তু শালিশদাররা চলে আসার পর উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »