শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে  মৌলিক স্বাক্ষরতা কার্যক্রমের টাকা আত্মসাতের অভিযোগ
প্রকাশ: ২২ জুলাই, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে  মৌলিক স্বাক্ষরতা কার্যক্রমের টাকা আত্মসাতের অভিযোগ

 

আবু সায়েম আকন  :

ঝালকাঠির রাজাপুরে ছয় মাস মেয়াদী মৌলিক স্বাক্ষরতা কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমনকি এই প্রজেক্টে চুক্তিভিত্তিক ছয় মাস মেয়াদী শিক্ষক-শিক্ষিকাদের সম্মানি আত্মসাত করেছে বলেও জানাজায়।

অনুসন্ধানে জানাগেছে, ২০১৯ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ৬৪ জেলায় ছয় মাস মেয়াদী মৌলিক স্বাক্ষরতার একটি প্রকল্প চালু করে। ভিলেজ এন্ড সিটি ডেভলপমেন্ট সোসাইটি নামে একটি এনজিও এ উপজেলায় কাজ করার দায়িত্ব পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রকল্পের সভাপতি। বাস্তবায়নকারী সংস্থা ভিসিডিএস এর প্রতিনিধি স্থানীয় এমপির এ্যাম্বাসেডর পরিচয়দানকারী ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. মাহমুদুল হাসান মাহমুদ ও প্রোগ্রাম অফিসার এনজিও প্রতিনিধি মনিরউজ্জামান রেজোয়ান এ উপজেলার দায়িত্ব পালন করেন। ওই সময় নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার উপজেলার ছয় ইউনিয়নে স্বস্ব চেয়ারম্যানদের নিয়ে তিন’শ কেন্দ্রে ছয়’শ জন শিক্ষক-শিক্ষিকা ও বিশ জন সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া শেষ করেন। এরপর হঠাৎ কোভিট-১৯ শুরু হলে প্রকল্পের সকল কার্যক্রম স্থগিত হয়। পরে কোভিট-১৯ নিয়ন্ত্রনে আসলে ইউএনও মো. মোক্তার হোসেন দায়িত্বে থাকা অবস্থায় সদরের বাইরে গিয়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর আঙ্গায়িার একটি কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মাঠ পর্যায়ে শিক্ষন কার্যক্রম গত ৭ জুলাই শেষ হয়। তবে অনেক চেষ্টা করেও কারো কাছ থেকে প্রকল্পের মোট ব্যয় সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, উদ্বোধনের পরে আর কেউ খোঁজ রাখেনি মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের। কোন কোন কেন্দ্রে দুইএক দিন স্থানীয়দের ডেকে চা-বিস্কুট খাইয়ে ছবি তুলে ক্লাসের কার্যক্রম শেষ করে। কোথাও ওই সকল কেন্দ্রের জন্য বই-খাতা দেয়া হলেও তা আজও বাধা অবস্থাই রয়ে গেছে। কোনো কোনো এলাকায় এ কার্যক্রম সম্পর্কে কিছুই যানেনা স্থানীয়রা। কিন্তু এমন করতে করতে তিন মাস পার হয়ে যায়। প্রশ্ন ওঠে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত শিক্ষক-শিক্ষাকার সম্মানি ভাতা নিয়ে। তিন মাসের সময় দুই মাসের সম্মানি একত্র করে আটশত টাকা কেটে রেখে দেয়া হলো চার হাজার টাকা। এদের মধ্যে যারা এলাকায় থাকে না তাদের দেয়া হলো অর্ধেক টাকা। আবার নিয়োগ প্রাপ্ত অনেক শিক্ষকের নাম পরিবর্তন করে নতুন লোক দাঁড় করিয়ে ইউএনও মোক্তার হোসেনের সময় হাতিয়ে নেয় একটা মোটা অংকের টাকা প্রকল্পের স্থানীয় প্রতিনিধিরা। পরে ইউএনও নুসরাত জাহান এর সময় শিক্ষকদের চার মাসের সম্মানি একত্র করে ইউএনওকে না জানিয়ে ঈদুল আজহার কয়েকদিন আগে কিছু শিক্ষক-শিক্ষিকাদের সম্মানি ভাতার চার হাজার ছয়’শ টাকা কেটে রেখে পাঁচ হাজার টাকা দেয় প্রকল্পের স্থানীয় প্রতিনিধিরা।

কয়েকজন শিক্ষার্থী বলেন, মোগো এলাকার এউককা পোলা একদিন কইছে মোরা যারা বয়স্কো আছি তাদের লেখা-পড়া হরাবে। হেয়া কবে শুরু করবে মোরা জানিনা।

শুক্তগড় ইউনিয়নে প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা মো. রাব্বি ইসলাম, ছনিয়া, জুবায়ের জানায়, ভাতা দেয়ার কথা বলে তাদের দিয়ে কেন্দ্রগুলোতে ছাত্র-ছাত্রী সংগ্রহ করায়। পরে আর ভাতা প্রদান করে না। তাদের ছয় মাসের মূল সম্মানি ভাতা থেকেও ৫৪০০ টাকা কেটে রেখেছে।

গালুয়া ইউনিয়নের প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা মো. সুমন, হাবিবা আক্তার,মরিয়ম আক্তার জানায়, তারা ছয় মাসের প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত তাদের সম্মানি ভাতার এক টাকাও পায়নি।

প্রকল্পের শুক্তাগড় ইউনিয়ন সুপারভাইজার মো. রবিউল ইসলাম জানায়, সে কোন টাকা-পয়সা কর্তন করেনি। সব তার উপরস্ত কর্মকর্তারা জানে। তবে শেষের চার মাসে প্রত্যেক শিক্ষককে পাঁচ হাজার টাকা করে দিয়েছে বলেও রবিউল জানায়।

ভিলেজ এন্ড সিটি ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল গফফার খান বলেন, রাজাপুর উপজেলায় আমাদের প্রতিনিধি মো.মাহমুদুল হাসান মাহমুদ ও প্রোগ্রাম অফিসার এনজিও প্রতিনিধি মনিরউজ্জামান রেজোয়ান রয়েছে। ওখানে সবকিছু তারাই পরিচালনা করে। টাকা-পয়সা নিয়ে এদিক-সেদিক করার কোন সুযোগ নেই। তারপরেও যদি হয়ে থাকে তার দায়ভার তাদের। প্রকল্পের মোট ব্যয় সম্পর্কে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।

ভিলেজ এন্ড সিটি ডেভলপমেন্ট সোসাইটির উপজেলা প্রতিনিধি মো. মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ছয় মাসের প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। ছয়’শ শিক্ষক-শিক্ষিকার মধ্যে পাঁচ’শ জনকে তাদের সম্মানি ভাতা দেয়া হয়েছে। বাকি এক’শ জনের সম্মানি ভাতা পর্যাক্রমে দেয়া হবে। সম্মানি ভাতা কেটে রাখার বিষয় জানতে চাইলে সে কলটি কেটে দেয়। পরে একধিকবার ফোন দিলেও সে আর রিসিব করে না।

ঝালকাঠি উপ আপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক মো. জানে-ই আলম হাওলাদার বলেন, অভিযোগের বিষয় জানতে পেরে ইউএনওকে ফোন দিয়ে ছিলাম এখনও তার কাছে অভিযোগ জমা পড়েনি। বিষটি তদন্ত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্পের সভাপতি নুসরাত জাহান খান বলেন, বিষয়টি আমি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »