শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে ৫ তলা ভবনের ২ ফ্লাটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি, ১৪ ভরি স্বর্ণালংকার ও টাকা চুরি
প্রকাশ: ২২ আগস্ট, ২০২২, ১:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে ৫ তলা ভবনের ২ ফ্লাটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি, ১৪ ভরি স্বর্ণালংকার ও টাকা চুরি

রাজাপুর সংবাদদাতা :
ঝালকাঠির রাজাপুর থানার পিছনে প্রায় দু’শ গজের মধ্যে টিএন্ডটি সড়কে পাঁচতলা ভবনের তৃতীয় তলার দুই ফ্লাটের তালা ভেঙ্গে আজ (২১ আগষ্ট) দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই ফ্লাটের লোকজন বাসায় ছিলনা। চোর দুই ফ্লাট থেকে সারে ১৪ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। এক ফ্লাটের ভারাটিয়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) মোঃ কাওসার আহম্মেদ জানান, ওই ভবনের পাঁচতলার তৃতীয় তলায় তিনি পরিবারসহ ভাড়া থাকছেন। ২০ আগষ্ট শনিবার বাসায় তালা লাগিয়ে জেলার কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া আত্মিয়ের বাড়িতে বেড়াতে যান। ২১ আগষ্ট দুপুরের পরে বাড়ির মালিক পক্ষের কাছে ফোনে চুরির ঘটনা জানতে পেরে বাসায় আসেন। এসে দেখেন তার দড়জার তালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে কাঠের আলমারি ও আলমারির ড্রয়ার ভেঙ্গে চোরেরা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, দেড়ভরি ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ও ১ভরি ওজনের স্বর্ণের ৩টি আংটি নিয়ে গেছে। অন্য ফ্লাটের ভারাটিয়া পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার মিরুখালি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল হক সবুজ জানান, ওই ভবনের পাঁচতলার তৃতীয় তলায় তিনি পরিবারসহ ভাড়া থাকছেন। ২১ আগষ্ট রোববার সকাল দশটার দিকে বাসায় তালা লাগিয়ে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বরিশালে যান। দুপুরের পরে বাড়ির মালিক পক্ষের কাছে ফোনে চুরির ঘটনা জানতে পেরে বাসায় আসেন। এসে দেখেন তার দড়জার তালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে ষ্টীল আলমারি এবং আলমারির ড্রয়ার ভেঙ্গে তার আড়াই ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন,২ভরি ওজনের গলার স্বর্ণের হার ১টি, দেড়ভরি ওজনের স্বর্ণের রুলি ১ জোড়া, পৌনে একভরি ওজনের স্বর্ণের আংটি ৪টি, ১ভরি ওজনের স্বর্ণের দুল ৩ জোড়া ও বিশ হাজার টাকা নিয়ে গেছে। তার কাছে তার স্ত্রীর বড় ভাইয়ের জমা রাখা দেড় ভরি স্বর্ণের ওজনের ১টি গলার হার, আধাভরি ওজনের স্বর্ণের আংটি দুটি ও দেড়ভরি ওজনের স্বর্ণের রুলি এক জোড়া চোর নিয়ে গেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এবিষয় রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ওই চুরির বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »