সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজ আমার রাজা, সে আমাকে রানির মতোই রেখেছে: পরী
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজ আমার রাজা, সে আমাকে রানির মতোই রেখেছে: পরী

কিছুদিন আগেও তো সংসার নিয়ে টানাটানি, এখন সব ঠিকঠাক। সেটা কতটা? সেটা জানাতে, ভরা মজলিসে পরীকে চুমু খেয়েছেন রাজ। আজ এই জুটির প্রথম বিয়ে বার্ষিকীও, পারিবারিকভাবে গেল বছরের আজকের দিনে বিয়ে আনুষ্ঠানিকতা সেরেছিলেন এই তারকা দম্পতি।

এই বিশেষ দিনে একসঙ্গে সিনেমা দেখবেন রাজ-পরী। সেটা পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

রাজ প্রসঙ্গে পরী আজকের দিনে জানাচ্ছে, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি হল আজ। আমার জীবনের রাজ হলো রাজা। আমাকে সে রানির মতোই রেখেছে। রাজের মধ্যে বাচ্চাদের মতো কিছু বিষয় আছে। ভুল করলে বাচ্চাদের মতো এসে এমনভাবে সরি বলে যা খুবই সুন্দর।’

শরিফুল রাজ পরী সম্পর্কে বলছেন, ‘পরী অনেক ভালো মনের মানুষ। তাকে অনেক ভালোবাসি। তার মতো করে কেউ আমাকে এতো ভালোবাসতে পারবে না। তার ভেতরে একজন মমতাময়ীর বাস। পরী কিন্তু অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। একটু মাথা গরম আছে। কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো মনের মানুষ সে। আমার সবটুকু ভালোবাসা তার জন্য।’

গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর গত বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক সন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »