শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষার হলে!
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষার হলে!

পিরোজপুর প্রতিনিধি,

পিরোজপুর সদর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষা হলে হাজির পরীক্ষা দিয়েছেন। এ ঘটনায় ওই পরীক্ষার্থীর সাহসিকতার গুণগান ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে।

প্রসূতির নাম হাসিনা আক্তার। তিনি দূর্গাপুর গ্রামের বাসিন্দা মো. হালিম হোসেন হাওলাদারের মেয়ে। বুধবার রাতে তার কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। রাতে সন্তান জন্মদানের পর সকালে যথাসময়ে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিতে বসে হাসিনা।

স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে।

দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিষয়ে বলেন, হাসিনা আক্তার তার স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে অত্যন্ত মেধাবী ছাত্রী।

স্থানীয়রা বলেন, সন্তান জন্ম দেওয়ার পর আবার পরীক্ষায় অংশ নেওয়াটা সাহসিকতার। সবাই এমনটা করতে পারে না। হাসিনার ভালো পরীক্ষা দেবে বলেও আশা তাদের।

প্রসূতির মা সাজেদা বেগম বলেন, ২০২১ সালে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রাহেন ফকিরের সঙ্গে বিয়ে হয় হাসিনার। গর্ভবতী ও এবারের এসএসসি পরীক্ষার্থী হওয়ায় সে হাসিনা বাবার বাড়ি আসে। বুধবার রাতে প্রসব ব্যথা ওঠে হাসিনার। পরে ঘরেই স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেয় সে। সাজেদা আরও জানান, তার নাতির নাম রাখা হয়েছে জায়ান। তার মেয়ে পড়াশোনায় অত্যন্ত আগ্রহী ও মেধাবী। তাদের জামাতা রাহেনও হাসিনার পড়াশোনার ব্যাপারে আন্তরিক। সন্তান জন্ম দেওয়ার পর কষ্ট হলেও হাসিনা পরীক্ষা দিতে গেছে, কারণ সে উচ্চ শিক্ষা গ্রহণ করে বড় কিছু করতে চায়। তিনি সবার কাছে মেয়ে ও নাতির জন্য দোয়া চেয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »