সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাহা তানহা খান হাসপাতালে
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাহা তানহা খান হাসপাতালে

অভিনেত্রী রাহা তানহা খান হাসপাতালে ভর্তি হয়েছেন। ডায়েট করতে গিয়ে প্রেসার নেমে গিয়েছিল, যার ফলে হাসপাতালে ভর্তি হতে হয় এই অভিনেত্রীকে। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন এবং বাসায় ফিরে গেছেন। রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বিষয়টি রাহা তানহা খান নিজেই জানিয়েছেন।

অনেক দিন ধরেই অভিনয়ে রাহা তানহার নাম শোনা যায়নি। সর্বশেষ গত বছর ফিল্ম ক্লাবের নির্বাচনে ওমর সানির নেতৃত্বে গঠিত একটি প্যানেল থেকে কার্যনির্বাহী পদে দাঁড়িয়েছিলেন। ফেসবুকে হাসপাতালে ভর্তির ছবি দেখে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়।

রাহা তানহা খান কালের কণ্ঠকে বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে এসে ডায়েট করতে গিয়ে প্রেসার ফল করে। খুবই অসুস্থ হয়ে পড়ি। পরে আমাকে এভারকেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। এক দিন ভর্তি থেকে নানা রকম পরীক্ষা সম্পন্ন করে একটু আগে বাসায় ফিরলাম।’

তিনি আরো বলেন, ‘দেশের বাইরে থাকা অবস্থায় যে ডায়েট চার্ট মেইনটেইন করেছি, দেশে ফিরে ডায়েট চার্ট প্রপার মেইনটেন করা হয়নি, ফলে প্রেসার ফল করে। এতে খুবই অসুস্থ হয়ে পড়ি।’

নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন রাহা তানহা খান। তবে পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে। পরে চলচ্চিত্রে পুরোপুরি নিযুক্ত হন। ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’ ছবিতে দেখা মিলেছে তার।

শাহীন সুমনের বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘মাফিয়া’র কাজ করেছেন রাহা। এ ছাড়া সাইফ চন্দনের ‘ওস্তাদ’সহ আরো বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ হাতে আছে বলে জানান এই অভিনেত্রী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »